পাঠকের ছবি (১২ এপ্রিল ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
রিকশার নগরী ঢাকা। ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাইয়্যেবা হাসানাত তিবা
২ / ৮
শৈশব মানেই বাঁধনহারা ছোটাছুটি আর নীল আকাশে স্বপ্নের ঘুড়ি ওড়ানো। বাংলার সবুজ প্রান্তরে দুই বন্ধুর আনন্দঘন এক মুহূর্ত। বাঁশবাড়ী, ডগরতলী, সাভার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রাজিউল ইসলাম শান্ত
৩ / ৮
পদচারী–সেতু থাকলেও সড়কের মাঝ দিয়ে পারাপার হচ্ছেন মানুষ। ফলে সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যেকোনো সময়ে হতে পারে বড় দুর্ঘটনা। মিরপুর ১, ঢাকা। ৮ এপ্রিল বিকেল ৫টায় ছবিটি তোলা
ছবি: মো. ইব্রাহীম মাহমুদ
৪ / ৮
এ রকম একটি দোকানের মালিক হতে চেয়েছিলাম শৈশবে। চুল কাটার সময় যে নরসুন্দর মাথা কাত করে রেখে গল্প করত আর আমার ঘাড়ব্যথা হয়ে যেত, তখনকার কথা। সে সময় চুল কাটার পর এ রকম অনেক দোকান পার হয়ে আসতাম। মাথায় ঘুরপাক খেত বাজার আর মানুষের গল্প। ভালো কিছু ঘুরপাক খেল না মাথায়! ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৫ / ৮
তেলসংকটে পাম্পে ঝুলছে নোটিশ ‘অকটেন নেই’। ফিরতে হচ্ছে মোটরসাইকেলচালকদের। ছবিটি গতকাল শনিবার (১১/৪/২০২৬) চট্টগ্রামের সীতাকুণ্ডের বানুবাজার এলাকা থেকে তোলা
ছবি: সূর্য দাস
৬ / ৮
কর্ণফুলী নদী বয়ে চলেছে তার অপার সৌন্দর্য নিয়ে। নদীর দুই পাশে দুটি জেলার অবস্থান-চট্টগ্রাম ও রাঙামাটি। কর্মব্যস্ত দিন শেষে নৌকা চড়ে ঘরে ফিরছে মানুষ। রাইখালী ইউনিয়ন, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ৬ এপ্রিল ২০২৬
ছবি: আবু মোহাম্মদ কায়সার
৭ / ৮
প্রকৃতি যখন তার নৈসর্গিক ডাকে সাড়া দেয়। করমজল, সুন্দরবন
ছবি: তাবাচ্ছুমা বিনতে ছালেহ
৮ / ৮
উপকারী অর্জুনগাছ। এ গাছ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা জারি থাকুক। গাছেই আমাদের শিকড়। এ শিকড় নড়বড়ে হয়ে গেলে ঝুঁকিতে পড়বে আমাদের জীবনযাপন। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ