পাঠকের ছবি (২৭ সেপ্টেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
এক মিনিটের পথ এখন চার কিলোমিটার। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নৌহাটা গ্রামের এই সাঁকো কাদিরপাড়া গ্রামের সঙ্গে যুক্ত। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এলাকার যুবসমাজের উদ্যোগে এক–দুই বছর পরপর এখানে একটি সাঁকো তৈরি হয়। হানু নদের ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এক মিনিটের পথ এখন চার কিলোমিটার অতিক্রম করতে হচ্ছে এলাকাবাসীর। সাঁকোটি ভালো থাকার সময় কৃষকেরা মাঠ থেকে ফসল মাথায় করে আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হতো এটি; কিন্তু এখন ভেঙে যাওয়ায় বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী
ছবি: মাহফুজার রহমান
২ / ৮
পাহাড়ি নদ সাঙ্গুর পাড়ে বান্দরবানের থানচি বাজার! ছবিটি থানচি ব্রিজ থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
সাঙ্গু নদ দিয়ে রেমাক্রি ফলস যাওয়ার পথে। শরৎ যেন সৌন্দর্যকে ঢেলে দিয়েছে পথে পথে। বাঘের মুখের কাছেই এ অনিন্দ্য সৌন্দর্য। জল, পাথর আর সবুজের মিতালি। থানছি, বান্দরবান, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: আবু আফজাল সালেহ
৪ / ৮
বেলুয়া নদীতে ট্রলার। বেলুয়া নদী, নাজিরপুর, পিরোজপুর
ছবি: নিয়াজ শাওন
৫ / ৮
গ্রামীণ মেলায় বাঁশ ও সুতার তৈরি নান্দনিক হাতপাখার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। কাউন্দিয়া, সাভার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
নদীর পাড়ের শোভাময় অপরূপ প্রকৃতির দৃশ্য। ছবিটি মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড় থেকে ২৭ সেপ্টেম্বর, ২০২৬ তোলা হয়েছে
ছবি: মো. ফাহিম সরদার
৭ / ৮
চান্দাইকোনা হাটে সবজির চারা এবং ফুল গাছের দোকান থেকে চারা কিনছেন একজন। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি
৮ / ৮
কাশফুলের সাদা শাড়ি শরৎকে সাজিয়েছে অন্য এক মুগ্ধতায়। ছবিটি আজ রোববার ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন