পাঠকের ছবি

১ / ৭
ধরলা নদীর পারের স্থানীয় মানুষেরা চটকা জালে মাছ ধরছেন। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ৭
হাওরপাড়ে পানির মধ্য মন্দির। ছবিটি সুনামগঞ্জের তাহিরপুরের ভবানীপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৩ / ৭
পূর্ণ ফুল হয়ে ফোটার অপেক্ষায়। ছবিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি তোলা
ছবি: মাহমুদা টুম্পা
৪ / ৭
দেশের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ঢাকা কলেজ। এ ক্যাম্পাসের সমাজবিজ্ঞান ২২তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি শিক্ষাসফরে গিয়েছিলেন ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ সুলতানী আমলে বাংলার রাজধানী সোনারগাঁয়ে। ছবিটি সম্প্রতি সোনারগাঁয়ে অবস্থিত লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে থেকে তোলা
ছবি: ফজলে রাব্বি
৫ / ৭
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তপ্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। গাড়িতে করে আমগাছের চারা নিয়ে যাচ্ছেন সওয়ারি। সাপাহার উপজেলা সদর, সাপাহার, নওগাঁ, ১৬ আগস্ট
ছবি: সোহেল চৌধুরী রানা
৬ / ৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হাতে–কলমে শেখানো হয় ফিল্ড সার্ভেইং নামের ব্যবহারিক কোর্সটি। রেঞ্জিং রড, ইঞ্জিনিয়ারিং চেইন, ট্যাপ, অ্যারো, কম্পাসসহ আরও নানা উপকরণ নিয়ে তাঁরা মাঠে মাঠে জরিপের কাজ করেন সপ্তাহের নির্ধারিত একটি দিন। কয়েকজন সদস্য নিয়ে এক একটি দল করে দেওয়া হয় এবং দলের মধ্যে তাঁরা নিজেদের কাজ ভাগ করে নেন। শুরুতেই থাকে উপযোগী মাঠ নির্বাচন, যেখানে রোদ, বৃষ্টি, কাদা বা লোকসমাগম কোনোকিছুই কাজে বাধার সৃষ্টি করবে না। এরপর একে একে মাপের পদ্ধতি অনুযায়ী ট্যাপ বা চেইন দিয়ে দূরত্ব মাপা হয় আশপাশে অবস্থিত গুরুত্বপূর্ণ বস্তুগুলোর। দূরত্ব নেওয়ার পর নির্ধারিত স্কেল অনুযায়ী ড্রয়িং পেপারে বসানো হয় সব বস্তুর দূরত্ব। হাতে হাতে একে অন্যকে সাহায্যের মাধ্যমেই শেষ হয় ফিল্ড সার্ভেইংয়ের কাজ। আর কাজ শেষে এভাবেই তাঁরা সফলতা ফ্রেমবন্দী করে রাখেন
ছবি: ইসরাত জাহান
৭ / ৭
বাংলাদেশের আনাচকানাচে বর্ষা ও শরৎকালে বিলের মধ্যে ফুটন্ত পদ্মের দৃশ্য সবারই নজর কাড়ে। তেমনই সাদা ও হলুদ রঙের পদ্মে মুগ্ধতা ছড়াচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে
ছবি: আর এম রিফাত