পাঠকের ছবি (১০ জুন ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
সোনারগাঁও—বাংলার প্রাচীন রাজধানীর গৌরবময় নাম। এখানে দাঁড়িয়ে থাকা পুরোনো দালানগুলো শুধু ইট-পাথরের গাঁথুনি নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী। লোকশিল্প জাদুঘরের ভবনগুলো আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে বহন করে চলেছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুমা আরা খাতুন
২ / ১০
টিনের চালে বৃষ্টির নৈসর্গিক রূপ। অক্সফোর্ড মিশন রোড, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাসমিয়া জাহান নীলা
৩ / ১০
গোধূলিলগ্নে গরুগুলো ফিরছে আপন নীড়ে। বাউকোলা, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: গুলশানআরা
৪ / ১০
বিশ্বকাপ ফুটবল শুধু খেলা নয়, আবেগ–উচ্ছ্বাস আর আনন্দেরও উৎসব। বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমী সমর্থকেরা তাঁদের পছন্দের দেশের পতাকা উড়িয়ে সমর্থন জানান। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর সদর থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৫ / ১০
রূপপুর খাল, মিরপুর। কালো পানির নালা দেখে যার অস্তিত্ব বোঝা কঠিন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৬ / ১০
‘নিঃশব্দ জল, একলা নৌকা, আর কিছু অপ্রকাশিত গল্প—এই তো জীবন।’ ছবিটি কেরানীগঞ্জ-দোহার সড়কের তুলসীখালী ব্রিজের নিচে ধলেশ্বরী নদের পার থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. শফিকুল ইসলাম জয়
৭ / ১০
হাজারো কিলোমিটার দূরে, তবু কোটি বাংলাদেশির হৃদয়ে জায়গা করে নেওয়া নাম আর্জেন্টিনা। ছবিটি কর্ণগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৮ / ১০
পদ্মার বুকে জেগে ওঠা ফিলিপনগর চরে এখন ধানকাটার ব্যস্ততা। এই চরের মাটি যেমন উর্বর, তেমনি এখানকার মানুষের মনও আশায় ভরা। নতুন ধানের ঘ্রাণে ভরে উঠেছে চারদিক, যেন প্রকৃতি নিজেই উৎসব করছে। কুষ্টিয়া, দৌলতপুর, ফিলিপনগর চর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুমা আরা খাতুন
৯ / ১০
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার খুদে শিক্ষার্থীর নৃত্য। সাংস্কৃতিক প্রতিযোগিতা খুদে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের একটি কার্যকর মাধ্যম। এটি তাদের আত্মবিশ্বাসী, সৃজনশীল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা পিটিআই, মিরপুর ১৩, ঢাকা; ৯ জুন ২০২৬
ছবি: নিশীত কুমার বিশ্বাস
১০ / ১০
প্রকৃতির অনেক নিয়ম মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রকৃতির প্রতিটি উপাদান যেমন একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত, তেমনি মানুষও পরস্পরের সঙ্গে কোনো না কোনো একটা সম্পর্কে আবদ্ধ। রায়ের গ্রাম, ত্রিশাল, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জান্নাতুল মাওয়া তিশা