পাঠকের ছবি (৩ মে ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
পৃথিবীতে নদীকে কেন্দ্র করে বহু সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে সমাজ কিংবা রাষ্ট্রও। মূলত কৃষি, বাণিজ্য এবং যোগাযোগের সুবিধার জন্য নদীকে কেন্দ্র করে মানববসতি গড়ে উঠলেও যুগের বিবর্তনে সেই সভ্যতাই আজ নদীকে বিলীন করে দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। যার জন্য সভ্যতার জন্ম হয়েছে, সেই সভ্যতার জন্যই আজ তার মৃত্যু ঘটছে
ছবি: আল আমিন জুয়েল
২ / ৯
দিঘির শান্ত জল হলো বাংলার গ্রামীণ প্রকৃতির এক অনন্য ও স্নিগ্ধ রূপ, যা গভীর নীরবতা ও অবিচলতার প্রতীক। কল্যাণ দিঘি, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৯
রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। মেহার, চান্দিনা, কুমিল্লা, ৩ মে ২০২৬
ছবি: ওসমান গনি
৪ / ৯
বিকেল। বলই, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অপু আহমেদ
৫ / ৯
নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন পথচারী হাঁটার রাস্তায় বসেছে বিভিন্ন ভাসমান খাবারের দোকান। পশ্চিম ব্রাহ্মদীর এই রাস্তায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচল বেশি হয়। যানবাহন চলাচল করার অংশ বাদে অল্প যে জায়গা রাখা হয়েছে পথচারী চলাচলের জন্য, সে পথেও মানুষ ঠিকঠাক হাঁটতে পারেন না ফুসকা, চটপটি, ঝালমুড়িসহ খুচরা দোকানপাটের জন্য। সরকারি–বেসরকারি বিভিন্ন স্কুল–কলেজে ভরা পশ্চিম ব্রাহ্মদীর এই ব্যস্ততম রোড নিয়ে যেন কারও মাথাব্যথা নেই। বোর্ড পরীক্ষা থাকলে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে চলে যায়। নরসিংদী সরকারি কলেজ, ব্রাহ্মদী, নরসিংদী
ছবি: হৃদয় গোপাল সাহা
৬ / ৯
শূন্যতা চিরস্থায়ী নয়। যোগ্য মানুষের সান্নিধ্য পেলেই পরিপূর্ণ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। শূন্যতা হলো অনুপযুক্ত কারও অধীনে থাকা। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৭ / ৯
একসময়  হরহামেশা গ্রামগঞ্জে নৌকা বাইচের প্রতিযোগিতা হলেও এখন নদী-বিল সংকুচিত ও পৃষ্ঠপোষকতার অভাবে নৌকা বাইচ আয়োজন কমে গেছে। পুরোনো ঐতিহ্য ধরে রাখতে আর শখ থেকে বাইচের নৌকা তৈরি করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাদুলী গ্রামের কয়েকজন ব্যক্তি। ৮২ হাত বাইচের এ নৌকা তৈরি করতে কয়েক লাখ টাকা খরচ হচ্ছে। ছবিটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিল–অধ্যুষিত খাদুলী গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: প্রান্ত কুমার তালুকদার
৮ / ৯
ঝড়বৃষ্টি আর লোডশেডিংয়ের মধ্যেও মোমের আলোতে জ্বলজ্বল করছে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন। নান্দাইল, ময়মনসিংহ, ২৭ এপ্রিল ২০২৬
ছবি: মাইফুল জামান ঝুমু
৯ / ৯
দিগন্তজোড়া সোনালি ফসল, আকাশজুড়ে দুশ্চিন্তার মেঘের ছায়া। রানীনগর, সিংড়া, নাটোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী মজুমদার