পাঠকের ছবি (১৬ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
চট্টগ্রাম শহরের ব্যস্ততম ২ নম্বর গেটে চোখ আটকে গেল। চোখের সামনে সারি সারি অট্টালিকা উঠে অচেনা হয়ে যাচ্ছে শহর। আমাদের ‘প্রাণভোমরা’ সবুজ প্রকৃতি হারাচ্ছে জৌলুস। হাঁসফাঁস করে মানুষ। উপেক্ষিত প্রকৃতির মায়া। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৮
ছবি তোলার জন্য এমন চেহারা নয়, তার চেহারাটাই মায়াবী। ইসিবি চত্বর এলাকা, ঢাকা, ১৬ মার্চ ২০২৬
ছবি: সোহাগ শাহরিয়ার
৩ / ৮
ধূসর ক্যানভাসে তারা তিনজন। শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাসমিয়া জাহান নীলা
৪ / ৮
উড়ালসেতুর নিচেই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ মার্চ ২০২৬
ছবি: মানস মাহাতো
৫ / ৮
ছুটিতে দাদা–দাদির কাছে শিশুটি এসেছে শহর থেকে গ্রামে ঈদ কাটাবে বলে। এ টান যেন মায়ার, স্মৃতির আর স্নেহের। কাহিন্দি, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাসমিয়া তাহসিন
৬ / ৮
সমুদ্রের বুকে সূর্য ডুবছে আর সঙ্গে নিয়ে যাচ্ছে সারা দিনের সব ক্লান্তি। ছবিটি কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
ব্যস্ত হাইওয়ের মাঝ দিয়ে জরুরি সেবা দিতে ছুটে চলেছে একটি অ্যাম্বুলেন্স, আর রাস্তার পাশে চলছে সাধারণ মানুষের কর্মব্যস্ত জীবন। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৮ / ৮
একটি মধ্যরাত, সঙ্গে অন্ধকারের মধ্যে আশাজাগানিয়া প্রদীপ। ফার্মগেট, ঢাকা, ৫ মার্চ ২০২৬
ছবি: সোহাগ শাহরিয়ার