পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
শরতের আকাশ শহরের ব্যস্ততা ছাপিয়ে রাঙে নতুন রঙে। ঝকমকে রোদ শহরের কোলাহল ভুলিয়ে নতুন দিনের আগমনী গান শোনায়। সেই সংগীত তপ্ত পিচঢালা পথে জাগায় অতৃপ্ত শিহরণ। ছবিটি সম্প্রতি রাজধানীর দিলকুশা এলাকা থেকে তোলা
ছবি: মফিজুল হক
২ / ৮
গ্রামের বিশ্বকাপখ্যাত ফুটবল টুর্নামেন্টের ভেন্যু প্রস্তুতের দৃশ্য। প্রতিবছর খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আয়োজন করে ‘খোরদো অ্যালামনাই কাপ’। খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ, কলারোয়া, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: গাজী তৌহিদ
৩ / ৮
বৃষ্টিজলের নকশা আঁকে বৃষ্টিভেজা একলা দুপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রনি সরকার
৪ / ৮
লাউ যত্ন করে বস্তায় ভরছেন শ্রমিকেরা। এ লাউ চলে যাবে রাজধানীতে। ছবিটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে ১৪ সেপ্টেম্বর তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৫ / ৮
রাতে সাম্পান নিয়ে মাছ শিকারে গভীর সমুদ্রে যাবেন জেলেরা। তার আগে জালে কোনো ত্রুটি আছে কি না, তা দেখা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। টেকনাফ সমুদ্রসৈকত, কক্সবাজার
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
ভাদ্রের বৃষ্টিভেজা বিকেলে দুরন্ত শৈশবের ফুটবল উন্মাদনা। পথিক তাকিয়ে দেখে তার ফেলে আসা শৈশবকাল। কুরঙ্গী, ধামরাই, ঢাকা, ১৪ সেপ্টেম্বর
ছবি: মোজাহিদুল ইসলাম নিরব
৭ / ৮
যেন হাতের মুঠোয় মেঘ। শেরপুর জেলার দশআনী নদী থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মনজুর সা'দ
৮ / ৮
শোঁ শোঁ শব্দে উইন্ড টারবাইন ঘুরছে। চারপাশে শুভ্র মেঘের বিচরণ প্রকৃতির রূপকে করছে আরও অনন্য। চৌফলদণ্ডী, খুরুশকুল, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক