পাঠকের ছবি (২২অক্টোবর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
জীবন যেখানে অকৃত্রিম...প্রকৃতির পরশে মিশে থাকে মানুষ, তাদের শতসহস্র গল্প আর সংগ্রামের কথা। বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: রবিউন নাহার তমা
২ / ৮
সবুজ ধানখেতের পাশে জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরতে ব্যস্ত কয়েকজন। ধামাইকান্দি, সলঙ্গা, সিরাজগঞ্জ
ছবি: সুমন পাল
৩ / ৮
স্থানীয়দের ভাষ্যমতে, বিশালাকার বটগাছটি শতবর্ষী। গাছটির গোড়ার চারপাশ বর্তমানে একটি রিসোর্টের মঞ্চ হিসেবে ব্যবহার হচ্ছে। যেখানে পাঁচ শতাধিক দর্শক অনায়াসে গাছের ছায়ায় অনুষ্ঠান উপভোগ করতে পারে। জিরাবো, আশুলিয়া, ঢাকা। ছবিটি গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন।
৪ / ৮
স্নিগ্ধ বিকেলে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য
ছবি: সবুজ
৫ / ৮
এক পাশে প্রকৃতির নির্মলতা ও স্থাপত্যের নান্দনিকতা, অন্য পাশে দেয়ালে জমে থাকা সময়ের ক্ষত—ঢাকা বিশ্ববিদ্যালয় যেন আমাদের সৌন্দর্যবোধ, সচেতনতা ও মূল্যবোধের এক নীরব আয়না
ছবি: তাসলিমা
৬ / ৮
সবুজ ধানখেত আর ছোট্ট জলাশয়ে গ্রামবাংলার চিরচেনা রূপ। পীরগাছা, রংপুর
ছবি: নাজনীন সুলতানা
৭ / ৮
জীবন যেখানে অকৃত্রিম...। বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: রবিউন নাহার তমা
৮ / ৮
পুণ্য লাভের আশায় কাশীর গঙ্গায় আসা পুণ্যার্থীদের নদীবক্ষে ঘুরে দেখার জন্য রয়েছে বিশাল প্রমোদতরি ‘গঙ্গোত্রী কাশী’। ঐতিহ্যবাহী ঘাট, গঙ্গার শান্ত ঢেউ আর অপরূপ নদীতীরের সৌন্দর্য উপভোগ করতে এই নৌভ্রমণ ভক্ত ও পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। গঙ্গা নদী, বারানসি (কাশী), উত্তর প্রদেশ, ভারত, ২১ অক্টোবর ২০২৬
ছবি: সূর্য দাস