পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১১
এখন পালতোলা নৌকার দেখা মেলে না। ইঞ্জিনচালিত বোট আর ভেসেলে সর্বত্র সয়লাব। ব্রহ্মপুত্র নদে দেখা গেল পালতোলা নৌকা। মাঝি পর্যটকদের জন্য অপেক্ষায়। ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ, ৩ অক্টোবর ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ১১
আড়িয়াল খাঁ নদের খেয়াঘাট। আলীপুর গ্রাম, কালকিনি উপজেলা, মাদারীপুর, ১ অক্টোবর ২০২৬ছবি: মো. ফাহিম সরদার
৩ / ১১
নদীর বুকে নৌকা, দিগন্তজোড়া জলরাশি—নদীপাড়ের জীবনের সহজ-সরল এক অনন্য মুহূর্ত। গোলাবাড়িয়া, ফিলিপনগর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: রুমা আরা খাতুন
৪ / ১১
কুয়াশামাখা মেঠো পথ আর শিশিরভেজা সকাল—প্রকৃতিতে শীতের এক নীরব আগমনী বার্তা। হালকা ঘন কুয়াশার পর্দা চিরে উদিত হয়েছে সোনালি সূর্য। কুয়াশা উপেক্ষা করেই ফসলের মাঠে নেমে পড়েছেন আমাদের ব্যস্ত কৃষক ভাইয়েরা। ৩ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন, ঠাকুরগাঁওছবি: মো. আজাদ হোসেন
৫ / ১১
শান্ত জলে আকাশের মায়াবী প্রতিচ্ছবি। ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড, ১ অক্টোবর ২০২৬ছবি: শাহ মনসুর আলী নোমান
৬ / ১১
শরতের আকাশজুড়ে নীলের মেলা, বিস্তীর্ণ প্রান্তরজুড়ে কাশফুল, বাংলার ঋতুবৈচিত্র্য ও প্রকৃতির চিরায়ত ঐতিহ্যের অনন্য প্রতিচ্ছবি। মান্দারতলা, গোপালগঞ্জ সদরছবি: মৌসুমী মজুমদার
৭ / ১১
গ্রামে আগের দিনে পিঠা তৈরির জন্য চালের গুঁড়া করত ঢেঁকিতে। কিন্তু এখন ঢেঁকি আর চোখে পড়ে না। গ্রামের একজনকে চাল ভাঙাতে দেখা যাচ্ছে। ছবটি মাদারীপুরের কালকিনী উপজেলার আলীপুর গ্রামের এক বাড়ি থেকে ২ অক্টোবর তোলাছবি: মো. ফাহিম সরদার
৮ / ১১
পুবাকাশে যখন সূর্য অস্তায়মান, পশ্চিমে কমলা আভার মেঘ। শেষ বেলার মুহূর্ত। সম্প্রতি তোলা ছবিছবি: সুমাইয়া খাতুন
৯ / ১১
‘কোথাও বা ধানখেত জলে আধো ডোবা,তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা’বাংলার এমন দৃশ্য দেখলেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মোতিবিল’ কবিতার লাইন দুটি মনে পড়ে যায়। আহা! কি চমৎকার দৃশ্য। কি পরিষ্কার স্বচ্ছ পানি, তার ওপর শাপলা শালুকের পাতা ভেসে আছে। আর মাঠভরা সবুজ ধান যেন হাতছানি দিয়ে ডাকছে। এই তো আমার সবুজ বাংলা। সোনাখোলা বিলের ধানখেত, ভাঙ্গা, ফরিদপুর, ৩ অক্টোবর ২০২৬ছবি: ফকির শফিক হাসান টুটুল
১০ / ১১
আকাশজুড়ে মেঘের ভেলা, তার ফাঁকে সূর্যের আলো। নিচে শান্ত জলরাশিতে সেই আলোর ঝিকিমিকি—প্রকৃতি যেন নীরবে এঁকে দিয়েছে এক অপূর্ব জলছবি। উদয়পুর, বাড্ডা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: রুমা আরা খাতুন
১১ / ১১
ভোরে মহাসড়কের পাশে পাখিদের খাবার দিচ্ছেন এক ব্যক্তি। ভোরের আলো ফুটতেই ঢাকা-রংপুর মহাসড়কের পাশে জড়ো হয়েছে শত শত পাখি। তাদের খাবার দিচ্ছেন এক ব্যক্তি। পাখিদের কিচিরমিচির আর খাবারের আশায় ছুটে আসার দৃশ্যটি পথচারীদেরও নজর কাড়ে। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ অক্টোবর ২০২৬ছবি: রাজু আহমেদ রকি