পাঠকের ছবি (১৩ মে, ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
যেখানে সব ক্লান্তি থামে। একটু গা জুড়ানোর জন্য এর চেয়ে শান্তিময় স্থান আর নেই। চারদিকে সবুজের সমারোহ আর গাছতলায় বাঁশ–কাঠ দিয়ে একটা বসার স্থান। পথিকের ক্ষণিকের ক্লান্তি আনবে প্রশান্তি। ছবিটি সম্প্রতি রাজধানীর মান্ডা গ্রিন মডেল টাউন থেকে তোলা
ছবি: মো শফিকুল ইসলাম জয়
২ / ৯
আমাদের শৈশবের হাওয়াই মিঠাই নিয়ে শৈশবেই ফেরি করছে এই শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার (১২ মে ২০২৬) রাজধানীর শ্যামলী পার্ক মাঠে তোলা
ছবি: দেলোয়ার হোসেন
৩ / ৯
বৈশাখের ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি। জোড় পুকুরপাড়, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৯
মধুপুরের সবচেয়ে বড় কলার পাইকারি বাজার, যেখানে কাঁঠালি, সাগর, অমৃতসাগরসহ বিভিন্ন জাতের কলা পাওয়া যায়। ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় নিত্যদিনে খাদ্য ও পুষ্টি তালিকায় থাকা পছন্দের ফলটি। জলছত্র, মধুপুর, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী মজুমদার
৫ / ৯
সাদা জবা বা শ্বেতজবা শোভা ছড়াচ্ছে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ মে ২০২৬
ছবি: মানস মাহাতো
৬ / ৯
এই খালের নাম ছিল নয়নের খাল। খালটি দখলদার এবং মানুষের মানুষের ময়লার ভাগাড়ে পরিণত হয়ায় মানচিত্র থেকে এটি মুছে গেছে। মানুষের ভোগান্তি নিরসনের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটি পরিষ্কার করিয়েছেন। মুন্সীগঞ্জ সদর, ১৩ মে ২০২৬
ছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৯
গাছপালা ও দালানের মধ্যে এক অপরূপ দৃশ্য। মহাখালী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি:  এস এম এম মুসাব্বির উদ্দিন
৮ / ৯
পরিচ্ছন্ন সবুজ পরিবেশই সুন্দর আগামীর প্রতিচ্ছবি এবং সুসজ্জিত বনানী আর পরিচ্ছন্ন পথ সচেতন সমাজের পরিচয়। বিএএফ ফায়ারিং রেঞ্জ, মধুপুর, টাঙ্গাইল
ছবি: মৌসুমী মজুমদার
৯ / ৯
‘অস্তরাগের সোনালি ছোঁয়ায়, জলছবির ওই শান্ত তটে; একচিলতে শৈশব যেন হাজার স্মৃতির গল্প রটে।’ কক্সবাজার সৈকত
ছবি: সালাউদ্দিন আকবর