পাঠকের ছবি (১২ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ধুলামাখা খেলার মাঠ ছেড়ে এখন চারকোনা স্ক্রিনেই বন্দী হয়েছে শিশুদের আনন্দ, যান্ত্রিকতায় ম্লান হচ্ছে তাদের সহজ-সরল রঙিন দিনগুলো। সলঙ্গা, সিরাজগঞ্জ, ১১ মার্চ ২০২৬
ছবি: সুমন পাল
২ / ৮
স্থানীয় বাজার সড়কে ব্যাটারিচালিত ভ্যানের অতিরিক্ত চলাচলের কারণে সৃষ্টি হয়েছে যানজট ও জনভোগান্তি। সম্প্রতি তোলা ছবিতে দেখা যায়, বাজারের সরু সড়কে বড় গাড়ি ঢুকলেই সৃষ্টি হয় এমন যানজট। একের পর এক ভ্যান সারি সারি দাঁড়িয়ে থাকায় পথচারী ও সাধারণ মানুষ চলাচলে সমস্যার মুখে পড়ছেন। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি
৩ / ৮
বাঁচার ইচ্ছাটাই মুখ্য! সাটুরিয়া, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ
৪ / ৮
বোরো ধানখেতের আগাছা পরিষ্কার করছেন একজন কৃষক। মেহার, চান্দিনা, কুমিল্লা, ১১ মার্চ ২০২৬
ছবি: ওসমান গনি
৫ / ৮
পাহাড়, লেক, বিশ্রামের জায়গা, আর কী চাই? কাপ্তাই, রাঙামাটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জান্নাতুল ফেরদৌস বৃষ্টি
৬ / ৮
প্রকৃতিতে সন্ধ্যা নামে আঁধার কালো হয়ে। সুনসান থেকে যায় পাখপাখালির কলরব। নীল আকাশ তখন ধীরে ধীরে তার আলো হারিয়ে যাওয়ার পথে চলমান থাকে। ধূসর আকাশে তাকালে চোখে পড়ে প্রকৃতির সন্ধ্যার সৌন্দর্য, যা আপন মনে প্রকৃতি গড়ে তোলে আপন স্বভাবে। আরশিনগর পার্ক, বৌয়াকুড়, নরসিংদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হৃদয় গোপাল সাহা
৭ / ৮
তোমরা উচ্চ লাইট দিয়েও যা দেখতে পাওনা, সেসব আমি এমনিই দেখি...। পরমাণু ভবন, আগারগাঁও। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ
৮ / ৮
একজন বাঁশ ও বেতশিল্পী বাঁশের বেতি তুলছেন। বাঁশের সামগ্রী তৈরির জন্য। মেহার, চান্দিনা, কুমিল্লা, ১১ মার্চ ২০২৬
ছবি: ওসমান গনি