পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
ফসল রক্ষার জন্য কাক কিংবা অন্য পশুপাখিকে ভয় দেখাতে অথবা ফসলের মাঠে গরু–ছাগলের আক্রমণ ঠেকাতে কাকতাড়ুয়ার ব্যবহার করেন কৃষকেরা। যশোইবিল, নরদাস, বাগমারা, রাজশাহী, ৪ এপ্রিলছবি: সিজান
২ / ৮
ঈদের দিন (৩১ মার্চ) বিকেলে দেখার হাওরপারে হিজল-করচবনের পাশে বন্ধুরা মিলে ফুটবল খেলছে। ফুটবল খেলা শহর আর গ্রামের বন্ধুদের হৃদ্যতা আরও বাড়িয়ে দিচ্ছে। শনির হাওরপার, সুনামগঞ্জছবি: শতাব্দী জুবায়ের
ঈদের মধ্যেও কৃষকদের কাজ করতে হচ্ছে। ধানের পোকা দমনে কীটনাশক দিচ্ছেন কৃষক। ছবিটি ১ এপ্রিল ভোলার চরফ্যাশন থেকে তোলাছবি: হাসান মাহমুদ শুভ
৫ / ৮
নিসর্গ প্রকৃতি। এমন মায়াভরা প্রকৃতি হয়তো আর বেশি দিন পাওয়া যাবে না। ইট–পাথরের সড়কে ছেয়ে যাবে এই গ্রামীণ মেঠো পথ। ছবিটি মুন্সিগঞ্জের কাজী কসবা গ্রাম থেকে তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৮
যান্ত্রিকতা ও ব্যস্ততায় মোড়ানো জীবনে একচিলতে অবসর। হাতিরঝিল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৮
গ্রীষ্মকালীন কপি চাষ! ছবিটি রাজশাহীর মোহনপুর উপজেলার তিলাহারি গ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: মো. আইয়ুব আলী
৮ / ৮
ফিঙে ‘রাজকাক’ (King crow) নামেও পরিচিত। এ দেশে ফিঙের নামের যেন শেষ নেই। একেক অঞ্চলে সে একেক নামে পরিচিত। কেইচকা, ঘেচেঘচিয়া, প্যাঁচকুলা, ফেউচ্যা, ফেচুয়া, ফেঁচু, ফেকা, ফেঁচকি, ফ্যাঁইচকা, ফ্যাচসা, ফ্যাচকুনা, হ্যাচ্চা, হেউচ্চা, ধেচুয়া, ধেচ্ছজা, কেঁচু কেঁসু, ঢেবচু, ফিঙা, কালিফেঁচা—এসবই একেকটি আঞ্চলিক নাম। ফিঙেকে ইংরেজিতে ব্ল্যাক ড্রোঙ্গো (Black drongo)। ছবিটি জাতীয় উদ্ভিদ উদ্যান লেক থেকে তোলাছবি: মো. আবদুল্লাহ চৌধুরী