পাঠকের ছবি (১২ মে, ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১১
মুক্তিযুদ্ধ চলাকালীন বাঙালি বীরদের মুখের স্লোগান ছিল স্বাধীনতার অবিচ্ছেদ্য একটি অংশ। যে স্লোগানের বদৌলতে যোদ্ধারা মাঠে পেতেন অসীম সাহস ও দৃঢ় মনোবল। দেশ স্বাধীন করার তীব্র আকাঙ্ক্ষা তাঁদের বারবার স্লোগান দিতে বাধ্য করত। হাজার বছর ধরে বাঙালি হৃদয়ে এ স্লোগানগুলো অমূল্য বাণী হিসেবে খচিত থাকবে; যেমনিভাবে খচিত হয়ে আছে এই দেয়ালে। কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নুসরাত জাহান নিহা
২ / ১১
নদীর পাড়ে খড়ের গাদা। আমতলী, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিয়াজ শাওন
৩ / ১১
থোকায় থোকায় খেজুর ঝুলে আছে। জয়সাগর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ মে ২০২৬
ছবি: মানস মাহাতো
৪ / ১১
সবুজে ঘেরা শান্ত সকালের নীরবতায় রাজধানীর প্রাণকেন্দ্র রমনা পার্কে কারাত অনুশীলনে ব্যস্ত তরুণেরা। আত্মরক্ষা, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির এই ক্রীড়াচর্চায় তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে। সিদ্ধেশ্বরী, ঢাকা, ৮ মে ২০২৬
ছবি: বিপ্লব সাহা মুন্না
৫ / ১১
গোধূলির আলোয় কৃষ্ণচূড়ার লালে অনন্য সুন্দর দিয়াবাড়ি। উত্তরা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৬ / ১১
‘জলের বুকে সূর্যের শেষ চুম্বনের আভা’—শান্ত জলের ওপর ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, যা নির্মল পরিবেশে আরও শোভা যোগ করছে। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ইমরান খান
৭ / ১১
শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সব বয়সীরা তাঁদের দল নিয়ে ক্রিকেট খেলতে দাড়িয়ে পড়েন। ছবিটি রাজধানীর মান্ডা গ্রীন মডেল টাউন থেকে তোলা
ছবি: মো. শফিকুল ইসলাম জয়
৮ / ১১
ব্রিজে গোধূলির মায়াবী মুহূর্ত। আটাপাড়া ব্রিজ, জয়পুরহাট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সাঈফ আকন্দ
৯ / ১১
গাছেরা ছায়া দেয়, পাখিরা প্রাণ দেয়—এভাবেই প্রকৃতি নিজের ভারসাম্য রক্ষা করে। কলা ভবন, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী মজুমদার
১০ / ১১
প্রকৃতির ছদ্মবেশী শিল্পী (অরিয়েন্টাল গার্ডেন লিজার্ড)। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা
ছবি: ইমরান খান
১১ / ১১
রেলগাড়ি ইঞ্জিন পুরোনো হলেও চলছে আজীবন। কমলাপুর রেলস্টেশন, কমলাপুর, ঢাকা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন