পাঠকের ছবি (১৮ মে ২০২৬)

নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

১ / ৯
প্রকৃতির নীরব পথগুলোতেই জীবনের সবচেয়ে শান্ত গল্পগুলো লুকিয়ে থাকে। নাথপাড়া, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ
২ / ৯
নীরহ প্রাণী। মহাখালী, ঢাকা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৩ / ৯
নেত্রকোনা জেলা শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে ভারত–বাংলাদেশ সীমান্তে গারো পাহাড়ের পাদদেশে। কাঁটাতারের বেড়াবিহীন এই জায়গার নাম পাতলাবন। মূলত মহাদেও নামের পাহাড়ি নদীটা এখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে
ছবি: ইয়াসির আরাফাত জয়
৪ / ৯
পথিক তুমি পথ হারাবে না, চিরচেনা সেই পথ। বসুন্ধরা, ঢাকা
ছবি: মো. ইমরান খান
৫ / ৯
দেশের অনেক এলাকায় মাঝেমধ্যে তাপপ্রবাহ বইছে। ভ্যাপসা গরমে ক্লান্ত শরীরে প্রশান্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে বিড়ালটি। মুন্সিগঞ্জের টংগিবাড়ী থেকে গতকাল রোববার দুপুরে ছবিটি তোলা
ছবি: রাজীব পাল রনী
৬ / ৯
গরমে অতিষ্ঠ জনজীবন। শুধু মানুষই নয়, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুলও। গতকাল রোববার দুপুরে এমনই এক তপ্ত আবহাওয়ায় একটু শীতলতার খোঁজে রাস্তার পাশে জমে থাকা কাদাপানিতে গা এলিয়ে বসে থাকতে দেখা যায় এক অবলা প্রাণীকে। লস্করপুর, পাবনা
ছবি: আনোয়ার হোসেন
৭ / ৯
ব্যস্ত শহর আর শান্ত আকাশ। ৩০০ ফিট, বসুন্ধরা, ঢাকা
ছবি: মো. ইমরান খান
৮ / ৯
আসক্ত! কৃষিপ্রেমে এক প্রান্তিক কৃষক আসক্ত হয়ে ডুবে আছে বোরো ধানের সংসারে। প্রাণের ডুবন্ত ফসল রাতে গোলায় এনে রেখে বিধ্বস্ত হয়ে খড়ের গাদার সামনে সময় দেখছেন মুঠোফোনে নিদনপুরের এই কৃষক। বাহুবল, হবিগঞ্জ
ছবি: মামুন চাকলাদার
৯ / ৯
তৃষ্ণা মেটানোর পর। কুয়াকাটা, পটুয়াখালী
ছবি: নিয়াজ শাওন