সোনালি জালের এই নিখুঁত উড়ান। মুঠোফোনের ১৫ সেকেন্ডের ‘রিলস’-এ কৃত্রিম আনন্দ খোঁজা কিংবা মেকি উৎসবের ভিড়ে, এই মানুষগুলো বড্ড আলাদা। যান্ত্রিকতার কোলাহল থেকে দূরে, জল-কাদার চিরন্তন ঘ্রাণেই তাঁরা খুঁজে নেন বেঁচে থাকার আসল স্পন্দন। পড়ন্ত বিকেলে আকাশের বুকে সোনালি জালের এই নিখুঁত উড়ান, হয়তো পেটের দায়ে, নয়তো মজ্জাগত অভ্যাসের খাতিরে। যুগ বদলায়, উৎসবের রং বদলায়; কিন্তু প্রকৃতির সঙ্গে মিতালি করে বেঁচে থাকার এই আদিম ও শান্ত আনন্দটুকু কখনো বদলায় নাছবি: জুনাইধ হোসেন তুষার