পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
কমলাঘাট খালে বর্ষার নতুন জল আসতে শুরু করেছে। কমলাঘাট, মিরকাদিম, মুন্সীগঞ্জ সদর, ১ মে ২০২৬ছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৮
স্রোতের গহ্বরে হারিয়ে যাবে একদিন, কেউ হয়তো মনে রাখবে না এক দিন ছিল যে ছায়া দিত। কোথায়ও গাছ ও মানবজীবন মিলেমিশে একাকার। স্থান: পায়রা নদী, আমতলী, বরগুনাছবি: নিয়াজ শাওন
৩ / ৮
অশান্ত সমুদ্র তবু পর্যটকের প্রশান্তি। সুগন্ধা সৈকত, কক্সবাজার, ১ মে ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৮
মাটির পাহাড় তৈরির চেষ্টায়। ফুলতলা, পদ্মার পাড়, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলাছবি: সাদিয়া আলম রূপন্তী
৫ / ৮
জীবনের পথ কখনো দীর্ঘ, কখনো নির্জন। তবুও আকাশ খোলা থাকে, স্বপ্ন উড়তে জানে। আমি চলছি নিজের মতো, শান্ত আর দৃঢ় পদক্ষেপে! শেরকোল, সিংড়া উপজেলা, নাটোর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মৌসুমী মজুমদার
৬ / ৮
শহরের এক প্রান্তে বড় বড় দালান আর এক পাশে খোলা মাঠ। সেখানেই শিশুরা মেতে ওঠে ফুটবল খেলায়। ছবিটি ঢাকার গ্রিন মডেল এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: মো শফিকুল ইসলাম জয়
৭ / ৮
একটি গোধূলি বেলা, দুটি কাক এবং একটি অস্তমিত সূর্য। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ মে ২০২৬ (বেলা ৬টা ৪৫ মিনিট)ছবি: রেদওয়ানা ইসলাম রীদি
৮ / ৮
বর্ষার কালো মেঘ। সবুজের বুকে উঁকি দেয় কৃষ্ণচূড়া। ছবিটি সম্প্রতি ঢাকার টঙ্গী দত্তপাড়া মাওলানা ভাসানী রোড থেকে তোলাছবি: খোরশেদ আলম খোকন।