পাঠকের ছবি (১৪ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
বিদ্যালয়ের ক্লাসরুমে বিখ্যাত ব্যক্তিদের ছবি। কচুয়া, চাঁদপুর
ছবি: রুকাইয়া
২ / ৯
সমুদ্রের গর্জন ও সূর্যাস্তের মনোরম পরিবেশে বন্ধুদের নিয়ে ইফতার করা এক প্রশান্তি ও আনন্দদায়ক অভিজ্ঞতা। ছবিটি কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৯
মাটির কাছাকাছি ছিল আমাদের শৈশব। আমাদের শৈশব ছিল ভাঙা ভাঙা। ১০ জন একটু একটু করে এনে পূর্ণতা পেত আমাদের যেকোনো আয়োজন। একা একা নয়, মিলেমিশে একাকার ছিল সময়। ফসলের খেতগুলো ছিল ভালোবাসার খনি। কিন্তু আমরা মাটি থেকে দূরে সরে গিয়ে আমাদের আবেগগুলো পাথরে মুড়ে দিয়েছি। পাথরে মোড়ানো আবেগ আর লোভাতুর দৃষ্টি ছিন্নভিন্ন করে দিয়েছে জীবন। সবকিছু থেকেও তাই আমরা এতিম। ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি:  সঞ্জয় দেবনাথ
৪ / ৯
ঈদের আগে জমজমাট চান্দাইকোনা গরুর হাট। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ মার্চ ২০২৬
ছবি: রাজু আহমেদ রকি
৫ / ৯
মানবজ্ঞান বিকাশে বইয়ের অবদান অপরিসীম। বই পড়ার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়; মানুষ শেখে বিরাজমান গণ্ডিকে প্রশ্ন করতে। বই গড়ে তোলে চিন্তাশীল ও ভাবুক সমাজ। তাই বই হোক মানুষের পরম সঙ্গী। বাংলা একাডেমি, ঢাকা
ছবি: তামিম নূরানী প্রেমা
৬ / ৯
অস্তগামী সূর্য, আমেরিকা ঘুরে আবার কাল আসবে...। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ
৭ / ৯
ব্যস্ত রাস্তার মোড়ে রঙিন বেলুন হাতে এক কিশোর বিক্রেতা, যার চারপাশে কৌতূহলী মানুষ ও দৈনন্দিন জীবনের প্রাণবন্ত একটুকরা ছবি। সলঙ্গা বাজার, সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৮ / ৯
ছোট্ট শিশু প্রচণ্ড রোদে ক্লান্তিহীনভাবে আলু তোলা নিয়ে ব্যস্ত। হাঁড়িপুকুর মাঠ, জয়পুরহাট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: দীপংকর কুমার চৌধুরী
৯ / ৯
টকটকে লাল ফুলটি শোভা ছড়াচ্ছে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ মার্চ ২০২৬
ছবি: মানস মাহাতো