পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
উচ্ছেদের দুই দিন পর আবার বেদখল রাজধানীর মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড টু বছিলা সড়ক। ছবিটি ৬ অক্টোবর তোলাছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
২ / ১০
ইতিহাস অতীত হলেও এর কাজ শুধুই এগিয়ে যাওয়া আর নিজেকে সমৃদ্ধ করা। ইতিহাস থাকে লেখায়, রাস্তায় আর দেয়ালের পর দেয়ালে। ডাকসু ক্যাফেটেরিয়া–সংলগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: রেজাউল হক শামীম
মেঘ-পাহাড়ের দেশে একটুকরা স্বপ্নের বিদ্যাপীঠ, যেখানে প্রতিদিন ডানা মেলে দুর্গম জনপদের শিশুর ভবিষ্যৎ। ওয়াকচাকুপাড়া, থানচি, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৫ / ১০
বয়ে চলছে ব্রক্ষপুত্র নদ। মাছ ধরার জন্য জেলে ভেসাল জাল প্রস্তুত করছেন। ময়মনসিংহ শহর। ৪ অক্টোবর ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ১০
চলন্ত বাস থেকে প্রকৃতির ছোঁয়া। ম্যানচেস্টার রোড, বার্নলি, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড, ৩ অক্টোবর ২০২৬ছবি: শাহ মনসুর আলী নোমান
৭ / ১০
এটি আদা পরিবারের একটি শোভাবর্ধক উদ্ভিদ। ছবিতে যে লাল শঙ্কু আকৃতির অংশটি দেখা যাচ্ছে, সেটি আসলে ফুলের বোঁটা/ব্র্যাক্টের ভেতর থেকে ছোট হলুদ-কমলা ফুল বের হয়। ধানমন্ডি, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: প্রবীর পাল
সবুজ পাহাড় আর মেঘলা আকাশের মনোরম ব্যাকগ্রাউন্ড এই রাইডের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বলিপাড়া, থানচি, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
১০ / ১০
মৌলিক প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করছেন। নাটকের উদ্দেশ্য হলো খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের সামাজিকতা, সহযোগিতা, শিষ্টাচার, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করা এবং পারিবারিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া। ঢাকা পিটিআই, মিরপুর ১৩, ঢাকা, ৫ অক্টোবর ২০২৬ছবি: নিশীত কুমার বিশ্বাস