সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিটি ও বাবুই সামাজিক সংস্থা। ইফতার অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত এক শ শিশু, সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের মধ্যে ইসলামিক বই বিতরণ করা হয়। গত মঙ্গলবার বিকেলে এপেক্স ক্লাব মিলনায়তন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছবি: সাদি হিমেল