পাঠকের ছবি (১৯ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
প্রকৃতিতে মেঘ ও আলোর মায়াবী ছায়াখেলা। পাহাড়িকা হাউজিং এস্টেট, দক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সানজিদা সিদ্দিকা
২ / ৮
বৃষ্টির পরে শান্ত স্নিগ্ধ প্রকৃতি। চৌরঙ্গী থেকে প্রান্তিক যাওয়ার রাস্তা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৩ / ৮
অপরকে অবলম্বন করে বেঁচে থাকা। উপজেলা পরিষদ চত্বর, বাগবাড়ি, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৪ / ৮
নদীতে এসেছে নতুন পানি জল। নৌকা বাঁধা ঘাটে। চাঁচকৈড় বাজার ঘাট, গুরুদাসপুর, নাটোর, ১৪ জুলাই, ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
গ্রামীণ রাস্তা। রাস্তার দুই পাশে ঝাউগাছ। উপকূলীয় এলাকার অতি পরিচিত দৃশ্য এটি। অতি দুর্যোগের সময় এটি জনপথ, মানববসতিকে রক্ষার ঢাল হিসেবে কাজ করে। স্বাভাবিক অবস্থায় বাতাস প্রবাহিত হলে এই ঝাউগাছগুলোয় শো শো আওয়াজের মত সৃষ্টি হয়—যা মানব কানে অন্য রকম এক অনুভূতির সৃষ্টি করে। শাকচর ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৬ / ৮
সূর্য ডোবার আগেই সাগরের বুকে ফিরে আসে নীরবতার রাজত্ব, জাহাজগুলো দাঁড়িয়ে থাকে প্রহরীর মতো। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গা থেকে তোলা
ছবি: সূর্য দাস
৭ / ৮
জারুল ফুলের চোখধাঁধানো সৌন্দর্য। মনোয়ারা বেগম মহিলা কলেজ ক্যাম্পাস, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সীমান্ত হেলাল
৮ / ৮
সীমার মাঝে অসীম সুন্দর প্রকৃতি। প্রিয় নদী, অতৃপ্ত মেঘলা আকাশ, আর বাহারি রঙের খেলার সাথে দক্ষিণা বাতাস। মেঘনানদী, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ