গ্রামবাংলার পথেপ্রান্তরে, ঝোপঝাড়ে,পরিত্যক্ত জমিতে, বেড়ার পাশে বসন্ত এলেই বনজুঁই নীরবে জানান দেয় ঋতুর আগমন। দেখা যায়, শিশুরা কৌতূহলভরে ছুয়ে দেখছে ফুলগুলোকে, তরুণীরা ছিঁড়ে খোঁপায় গাঁথছেন আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা স্মৃতির পাতায় খুঁজে পান তাঁদের হারানো দিনের গল্প। ফুলগুলোকে সাধারণত অবহেলা–অযত্নে ধুলামাখা অবস্থায় ফুটে থাকতে দেখা যায়। অযত্নে বেড়ে উঠলেও বনজুঁইয়ের সৌন্দর্য মেলে ধরতে নেই কোনো কার্পণ্য। কোকিলের কুহুতান আর বনজুঁইয়ের মিষ্টি সুবাস মিলেমিশে গ্রামবাংলায় এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করছে। ধামরাই, ঢাকাছবি: আফরিন আক্তার