পাঠকের ছবি (২০ এপ্রিল ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
মাচা, প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে এবং দক্ষিণা শীতল হাওয়ায় শরীর জুড়াতে সভ্যতার আদি পদ্ধতি। একসময় গ্রামে এর বহুল প্রচলন দেখা গেলেও আজকাল তেমন একটা দেখা যায় না। বৈদ্যুতিক পাখার শক্তির কাছে আদি সভ্যতা বিলীন হওয়ার পথে। ছবিটি সম্প্রতি দিনাজপুর ফুলবাড়ি থেকে তোলা
ছবি: আল আমিন জুয়েল
২ / ৯
কিছু কিছু দৃশ্য সব সময় দেখা যায় না। আর যখন দেখা যায়, মনটা কেমন যেন হয়ে যায়। ময়ূরীর এই পেথম তোলা দৃশ্য ১৭ এপ্রিল মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার খাসেচর এলাকার অংকনস্ রিসোর্ট থেকে তোলা
ছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
৩ / ৯
রোকেয়া হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয় দুই দিনব্যাপী ‘বৈশাখী উৎসব ১৪৩৩’। তারই খণ্ড চিত্রমাত্র! রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল ২০২৬
ছবি: রায়হানা তাসনিম নূরি
৪ / ৯
মাটির মানুষ, সোনার ফসল। মাছিমপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ছবি: মো. শাহিন রেজা।
৫ / ৯
ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট এ সারি সারি স্পিডবোট। স্পিডবোটে ৪০–৪৫ মিনিটে যাওয়া যাবে বরিশাল। ভাড়া ৩০০ টাকা। ভেদুরিয়া থেকে লঞ্চও যাতায়াত করে ভোলা–বরিশাল
ছবি: আবু আফজাল সালেহ
৬ / ৯
মাঠ ভরা ধানখেত। মাঠের বুক চিড়ে চলে গেছে পায়ে হাঁটা রাস্তা। দেখলে নয়ন জুড়িয়ে যায়। কাশীপুর, সাভার, ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৯
নিঃশব্দ অন্ধকারে হঠাৎ আলোর ঝলকানি। আজিমপুর কবরস্থান, ঢাকা
ছবি: মাইফুল জামান ঝুমু
৮ / ৯
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। ছবিতে মায়া, আরিয়ান মির্জা, ফাতেমা ও সিনথিয়াকে (বাঁ পাশ থেকে) দেখা যাচ্ছে। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: মাহমিয়া আলম শান্তা
৯ / ৯
ভোরের নব আলোয় ধান ছুঁয়েছে ধানকে নির্জনে। মেঘের সঙ্গে গাছেদের কানাকানি। তবু মেঠো আল অপেক্ষায় থাকে কৃষকের আগমনে। সিডনি ফিল্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছবি: মামুন চাকলাদার