পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
শীত প্রায় শেষের দিকে—এসেছে ঋতুরাজ বসন্ত। তাই ধানগুলো নরম আলোয় শুকিয়ে নিচ্ছেন এক গৃহবধূ। গাজীপুর, বাংলাদেশ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মৌসুমি ভৌমিক
২ / ৮
শীতের বিদায়ঘণ্টা বাজতেই নরম রোদ, মৃদু বাতাস আর স্নিগ্ধ আলোর স্পর্শে বসন্ত এসে ধরা দেয় প্রকৃতির বুকে। ঋতুর এই পরিবর্তন শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, অনুভবে, রঙে আর সুরে জানান দেয় তার উপস্থিতি। সেই রঙিন আগমনের সবচেয়ে উজ্জ্বল রূপ ফুটে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল ক্যাম্পাসেছবি: ওরাইনা খাঁন চৌধুরী
৩ / ৮
সিএনজিচালিত অটোরিকশার পেছনে তিন বন্ধুর ভ্রমণ ছোট্টবেলার দুরন্তপনা মনে হতে পারে এটি। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
৪ / ৮
আম–কাঁঠালের সুঘ্রাণের দিন আসতেছে। গাছে গাছে চলছে আয়োজন। ঋতুর পালাবদল মাটির ধরায় অমরাবতী বানানোর কঠিন ব্রত নিয়েই আগায়। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৫ / ৮
বর্তমানে সোনার যে দাম, এই ছবি তোলাও এখন বিলাসিতা! আগে মানুষ সোনা কিনত গয়না হিসেবে, এখন মনে হয় মিউজিয়ামে দেখার মতো অবস্থা! বসুন্ধরা শপিং কমপ্লেক্স, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাফিজুন নাহার
৬ / ৮
কাগজের নানা রঙের ফুল, চর্কি বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করছেন ভ্রাম্যমাণ এই ফুল বিক্রেতা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রাজু আহমেদ রকি
৭ / ৮
মসলা জাতীয় ফসল ধনিয়া। গাছে ফুল ফুটে আছে। চরভূতা গ্রাম, ভবানীগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম
৮ / ৮
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। মন রাঙানো সেই পলাশ ফুল ফুটে আছে ডালে ডালে। নিজেকে উজাড় করে মেলে ধরেছে যশোরের কেশবপুর শহীদ মিনারের পাশেছবি: মিহির হালদার