পাঠকের ছবি (১৬ সেপ্টেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
বাবার জন্য খাবার হাতে মাঠের পথে ছোট্ট ছেলে। ভালোবাসা আর দায়িত্ববোধের এক নির্মল ছবি। মহেশখালী, কক্সবাজার
ছবি: শেখ ওমর ফারুক
২ / ৯
নদীর জীবন। দক্ষিণ শেয়াকাঠী, পটুয়াখালী
ছবি: রাইয়ান নুর সুহাদ
৩ / ৯
বিশাল চলনবিলে জীবনযুদ্ধ। সঙ্গে আছে সামান্য কিছু পণ্য আর আগামী দিনের স্বপ্ন। নদীমাতৃক বাংলার এই লড়াইয়ের ছবি তোলা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দইল থেকে
ছবি: সুমন পাল
৪ / ৯
ভাঙনের ঝুঁকিতে রাজাবাড়ীর প্রধান সড়ক। রাজাবাড়ী, স্বরূপকাঠি, পিরোজপুর
ছবি: নিয়াজ শাওন
৫ / ৯
কর্মব্যস্ততার ক্লান্তির মধ্যে ক্ষণিকের বিশ্রাম, স্বস্তি ফিরিয়ে দেয় জীবনে। ছবিটা কমলাপুর রেলস্টেশন থেকে সম্প্রতি তোলা
ছবি: এনাম এলাহী মল্লিক
৬ / ৯
মাথার ওপর এক ঝুড়ি স্বপ্ন আর জীবিকার তাগিদে এগিয়ে চলা! সাঙ্গু নদী, থানচি, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৯
ফুটপাতে বেড়ে ওঠা গাছে অরেঞ্জ ট্রাম্পেট তার কমলা আভা ছড়াচ্ছে। মিরপুর ১০, ঢাকা
ছবি: রুকাইয়া
৮ / ৯
রবীন্দ্র কুঠিবাড়ি, শিলাইদহ, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আপু আহমেদ
৯ / ৯
বান্দরবান জেলার থানচি উপজেলা বাজার–সংলগ্ন সাপ্তাহিক হাট। ভোরে হাটে আদিবাসী নারীরা তাজা শাকসবজি ও ফল বিক্রি করছেন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক