পাঠকের ছবি (১৭ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
নদী প্রকৃতির এক অমূল্য উপহার। এটি কেবল একটি জলধারাই নয়, মানুষের জীবনের অববাহিকার প্রতীকও। সমস্ত উত্থান–পতনকে পেছনে রেখে নদী ছুটে যায় তার আপন গন্তব্যে। মানুষের জীবনও কি এমন হওয়া উচিত নয়? ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাইফুল জামান ঝুমু
২ / ৮
সকালবেলা এই দৃশ্য দেখা অসুন্দর হলেও সত্য ও বাস্তব। বিভিন্ন কলকারখানা থেকে ফেলা রসায়নিক পানি এভাবেই ফেনাযুক্ত হয়ে নদীতে প্রবেশ করে। নদীর স্বাভাবিক স্বচ্ছতা দূষিত করে কালো জলে রূপ নেয়। জাতীয় অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখে দেশের সব কলকারখানা আর সেখানকার দূষিত জল প্রাকৃতিক নদীর জন্য হুমকিস্বরূপ। আরশীনগর ব্রিজ সংলগ্ন কালভার্ট, বৌয়াকুড়, নরসিংদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হৃদয় গোপাল সাহা
৩ / ৮
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল নামক স্থানে অবস্থিত দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎকেন্দ্র, যা দেশে নবায়ণযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাঁকখালী নদীর উপকূল থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
প্রকৃতিতে ফুল না থাকলে হয়তো তা সম্পূর্ণ হয়ে উঠত না। ছবিটি যেন তারই একটি প্রতিচ্ছবি। নীরবে-নিভৃতে ফুটে প্রকৃতিকে সৌন্দর্যমণ্ডিত করে। আর মানুষ সেই পুষ্পশোভিত প্রকৃতির সান্নিধ্যে পায় মানসিক শান্তি। বাংলা একাডেমি, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নুসরাত জাহান নিহা
৫ / ৮
আকাশের লাল আভা যেন গড়িয়ে পড়ছে নদীর জলে। সঙ্গে ঘাটে বাঁধা ট্রলার। জনজীবনের ব্যস্ততার ফাঁকে সুখের সংজ্ঞা এর থেকে আর বেশি কী হতে পারে! তালতলি, বরিশাল
ছবি: তাসমিয়া জাহান নীলা
৬ / ৮
প্রস্ফুটিত হয়েছিল, সৌন্দর্য ছড়িয়েছিল, বিমোহিত করেছিল প্রকৃতি ও মানুষকে। প্রাণ হারিয়ে সৌন্দর্য যেন তার দ্বিগুণ হয়েছে
ছবি: আল আমিন জুয়েল
৭ / ৮
দীর্ঘ এক মাস ছুটি চলছে শিক্ষাপ্রতিষ্ঠানে। স্থানীয় বন্ধুদের সঙ্গে শিশুরা তার নিজ বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল খেলায় মেতেছে। ছবিটি সম্প্রতি তোলা। তুমব্রু, ঘুমধুম ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
ফুল শুধু সাক্ষী নয় প্রেমিকের অপেক্ষার, এ যেন মুগ্ধ চোখে দেখার এক অপরূপ দৃষ্টান্ত। হাতছানি দিয়ে যায় দূর থেকে দূরান্তে। এ কানন যেন আশ্চর্য বিশালতার লীলাভূমি। গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট
ছবি: তাসমিয়া তাহসিন