চন্দ্রনাথ পাহাড় এমন একটি স্থান, যেখানে শুধু ভ্রমণের উদ্দেশ্যেই মানুষ আসেন না, বরং বেশ কিছু লক্ষ্য-উদ্দেশ্য নিয়েও ভ্রমণ করেন কেউ কেউ। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া প্রায় ১ হাজার ২০ ফুট। যেখানে উঠলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করা যায় না, বরং ১ হাজার ২০ ফুট (৩১০ মিটার) পাহাড়ে ওঠার যে রেকর্ড; সেটিও অর্জন করা যায়। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছে চন্দ্রনাথ মন্দির। যে মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এ মন্দিরে দেশ-বিদেশের অনেক সাধু-সন্ন্যাসী আসেন। সব মিলিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় পর্যটকদের জন্য অত্যন্ত চমৎকার স্থান। ছবিটি সম্প্রতি তোলা হয়েছেছবি: মোহাম্মদ ইকবাল হোসেন