পাঠকের ছবি (১৫ জুন ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ঝড়ের আগমনী সুরে দুলছে খেজুরগাছ, আর আকাশ লিখছে নীরবতার গল্প। মধ্যভিটি, মৃগী, রাজবাড়ী, ১৫ জুন ২০২৬। ছবি: ফাতেমা খাতুন
২ / ৮
সবুজ ধানখেত, মেঘলা আকাশ আর দূরের পাহাড়—এখানেই লুকিয়ে আছে শান্তির ঠিকানা। ভালুক খাইয়া, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। ছবিটি ধান চাষের সময় সম্প্রতি তোলা
ছবি: আনিকা বিনতে আজিজ
৩ / ৮
নীরব আর শান্ত বাড়ি। কমলাপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৪ / ৮
কোটি প্রাণে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা! ছবিটি সম্প্রতি রাজধানীর গুলিস্তান থেকে তোলা
ছবি: হাবিব ওয়াহিদ
৫ / ৮
নিস্তব্ধ জলের বুকে একলা নৌকা, অপেক্ষা যেন অনন্তকালের। মহেশখালী, কক্সবাজার। ছবিটি সম্প্রতি ট্রলার থেকে তোলা
ছবি: আনিকা বিনতে আজিজ
৬ / ৮
আকাশের ঘন কালো মেঘ পৃথিবীতে আনে বৃষ্টির শীতলতা। আর মানুষের হৃদয়ের দৃষ্টিভঙ্গির কালো বিবেচনা পৃথিবীকে করে কলুষিত। মানুষই একমাত্র, যাঁরা মুখোশের আড়ালে এ কলুষতা লুকায়। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৭ / ৮
ছুটির দিনে ফুটবলে মেতেছে যুবকেরা। রাজাবাড়ী, স্বরূপকাঠি, পিরোজপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: নিয়াজ শাওন
৮ / ৮
শহরের যান্ত্রিক জীবনের মধ্যেও এখনো দেখা মেলে চিরচেনা গ্রামীণ দৃশ্য—গরুর গাড়িতে করে ধানের খড় নিয়ে যাওয়ার সেই পুরোনো ছবি। আধুনিকতার ভিড়ে এই দৃশ্য যেন স্মৃতির দুয়ার খুলে দেয়, যেখানে মাটির গন্ধ আর সরল জীবনের গল্প লুকিয়ে আছে। রাজবাড়ী থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুমা আরা খাতুন