পাঠকের ছবি (১৮ ফেব্রুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
দখিন দুয়ার গেছে খুলি? বাতাবিনেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? ময়মনসিংহ সদর
ছবি: মাইফুল জামান ঝুমু
২ / ৮
বাবার অনুপস্থিতে ছোট্ট মেয়েটি সেই ফাঁকে বিক্রি করছে সবজি এবং ক্রেতার সঙ্গে চলছে দর–কষাকষি। কুরানি বাজার, জামালগঞ্জ, জয়পুরহাট
ছবি: দীপংকর কুমার চৌধুরী
৩ / ৮
আমগাছের মগডাল মুকুলে মুকুলে ছেয়ে গেছে। কামারপাড়া, গুরুদাসপুর, নাটোর, ১৫ ফেব্রুয়ারি ২৬
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৮
গাঢ় সবুজের মধ্যে উজ্জ্বল হলুদ ফুল। যেন শান্ত স্থির তরঙ্গের মধ্যে প্রবল জীবন–উচ্ছ্বাস। হিঙ্গলকান্দি, আত্রাই, নওগাঁ
ছবি: শেখ সুলতানা সুখী
৫ / ৮
কক্ষপথে আবর্তনের সময় পৃথিবীর খুব কাছে আসায় এবং বায়ুমণ্ডলের বিশেষ প্রভাবে চাঁদ ধারণ করেছে এই তামাটে বর্ণ। শুভ্রতা পেরিয়ে রাতের আকাশ সাক্ষী হলো এক মায়াবী ব্লাড মুনের। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাফিজুন নাহার
৬ / ৮
এখানে চলছে শেষযাত্রায় যে বাঁশের প্রয়োজন, তা কাটার আযোজন। বেতকা হাটের এখান থেকেই জেলার কবরস্থানে যত বাঁশের প্রয়োজন হয়, তা পাইকারি দরে বিক্রি করা হয়। বড় বাঁশ পরিবহনে অসুবিধা হওয়ায় সাইজ মতো বাঁশের চাহিদাই বেশি হয়ে থাকে। সে বাঁশই কেটে সাইজ করা হচ্ছে বিক্রির জন্য। ছবিটি মুন্সীগঞ্জের বেতকা হাট থেকে ১৫ ফেব্রুয়ারি তোলা হয়েছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৮
ভবন ছুঁয়েছে আকাশ, গাছও ছুঁতে চায় আকাশ
ছবি: রুকাইয়া
৮ / ৮
নার্সারিতে মরিচচারা উৎপাদন। ভবানীগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম