পঞ্জিকা অনুসারে অস্ট্রেলিয়াতে বসন্তকাল শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু তার আগেই বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে ‘চেরি ব্লোসম’। এই ‘চেরি ব্লোসম’ আসলে একধরনের জাপানিজ ফুল। শীতের শেষে পাতাহীন গাছে থোকায় থোকায় ফুটে থাকে এই ফুল। অস্ট্রেলিয়াতে বিভিন্ন বাড়ির আঙিনায় এবং রাস্তার ধারে ফুটে থাকতে দেখা যায় গোলাপি রঙের এই ফুল। ‘চেরি ব্লোসম’কে ঘিরে এখানে পালিত হয় বিভিন্ন রকমের উৎসব। ছবিটি সিডনির ‘দ্য গ্রানজ পাবলিক স্কুলে’র আঙিনা থেকে সম্প্রতি তোলাছবি: ইয়াকুব আলী