পাঠকের ছবি (১৯ আগস্ট ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প, বিভিন্ন দেশ থেকে আসা মেয়াদোত্তীর্ণ বিশাল জাহাজ এখানে গড়ে তোলে লৌহশিল্পের নতুন ভান্ডার। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুনর্ব্যবহারের এক মহাশক্তি হয়ে দাঁড়িয়েছে এই শিল্প, যেখানে প্রতিটি ভাঙা জাহাজ হয়ে উঠছে নতুন সম্ভাবনার উৎস। কুমিরা ঘাট এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সূর্য দাস
২ / ৬
সূর্যাস্তের অপরূপ মুহূর্ত। পুরোনো তিস্তা রেললাইন, লালমনিরহাট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ওবায়দুল ইসলাম
৩ / ৬
তালগাছের মাথায় ঝুলছে বাবুই পাখির নিপুণ কারুকাজ, প্রকৃতির অপূর্ব রূপ। চান্দিনা, কুমিল্লা, ১৯ আগস্ট, ২০২৫
ছবি: ওসমান গনি
৪ / ৬
যে মেঘ উড়তে উড়তে মায়া ছড়ায়; কাশফুলকে ডাকে; কাশফুল মেঘের ডাকে সারা দিয়ে মৃদু বাতাস প্রবাহিত করে এমনই মেঘের লুকোচুরি দেখতে পেলাম। প্রকৃতির এমন নিবিড় রূপময় ছন্দ আছে বলেই জীবন এতটা উপভোগ্য। ছবিটি মুন্সিগঞ্জের মিরাপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৬
কৃষিজমিতে পানি দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছে ড্রেন। সেখানেই আরামে বসে আছে একটি লাল ফড়িং। গরুর খালসংলগ্ন, চররমণীমোহন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৬ / ৬
চট্টগ্রামের জোবরা নামক গ্রামের একটি স্থানীয় হাটের দৃশ্য। এর নাম বৌবাজার। সেখানে আছে দেশি ফলের সমাহার। পেঁপে, বিলাতি গাব, মাল্টা, পায়েলা ও তাল। সম্প্রতি ছবিটি তোলা
ছবি: সানজিদা সিদ্দিকা