পাঠকের ছবি (২২ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন—ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ১৮ জুলাই সকালে বেকুটিয়া সেতুর টোল প্লাজা থেকে শুরু হয়ে এ দৌড় শেষ হয় পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে। চার কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৩০০ প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে সেরা ১০ বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ সায়েম, দ্বিতীয় হন মাইনুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেন আলামিন
ছবি: সাদী মো. হিমেল
২ / ৭
পাতার গল্প। জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বাঁশবাড়িয়া অংশের নিত্যদিনের ঘটনা এটি, রাস্তার পাশে গড়ে ওঠা দুটি ডিপোর কারণে এই যানজট। পুলিশের চেকপোস্টের প্রায় ৫০ মিটার পেছনে দীর্ঘ যানজট, জনদুর্ভোগ চরমে, তবু নেই পুলিশের তৎপরতা, দেখেও যেন দেখছে না পুলিশ। ছবিটি ২১ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার ঝাড়পকুর এলাকা থেকে তোলা
ছবি: সূর্য দাস
৪ / ৭
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বিক্রির দৃশ্য। ছবিটি সিরাজগঞ্জের উল্লাপাড়া রেললাইনের পাশ থেকে তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৫ / ৭
শিশুরা সর্বদা কৌতূহলী ও আবেগপ্রবণ। খুদে শিক্ষার্থীরা গল্প শুনতে ও বলতে ভালোবাসে। প্রাক্‌-প্রাথমিক শ্রেণিতে শিক্ষক গল্প বলছেন আর শিশুরা মনোযোগী শ্রোতা। রাজধানীর মিরপুরের উপশহর সকাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিটি সম্প্রতি তোলা। মিরপুর-১, ঢাকা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
কঠিনের বুক চিরে প্রাণের সঞ্চার। উপজেলা পরিষদ চত্বর, বাগবাড়ি, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৭ / ৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার দৃশ্য এটি। যেখানে বহু পদের ভর্তা, ভাজি ও সবজি পাওয়া যায়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা