পাঠকের ছবি (১৮ অক্টোবর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
শৈশবের আনন্দগুলো বড্ড সাধারণ, অথচ সেই সাধারণ মুহূর্তগুলোই একদিন জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। নান্দাইল, ময়মনসিংহ, ১৭ অক্টোবর ২০২৬
ছবি: মাইফুল জামান ঝুমু
২ / ৭
আমরা যেখানে ইতিহাসের উজ্জ্বল অধ্যায় স্মরণ করি, তার ঠিক পাশেই রচিত হচ্ছে বাস্তুহারা মানুষের অন্ধকারের এক উপেক্ষিত গল্প। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সামিয়া রহমান
৩ / ৭
বাগানের সবুজ পাতার সমাহারের পাশেই সুন্দর মিষ্টি সাদা বিড়াল নীরবে আরাম করে বসে রয়েছে। এই বাস্তব ছবিটি যেন এক স্টুডিও ঘিবলির নান্দনিকতা থেকে নেওয়া। আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মেহেক আধভী
৪ / ৭
পড়ন্ত বিকেলে স্থাপনার নিজস্ব ভঙ্গি প্রকাশ করে ঠায় দাঁড়িয়ে আছে অনন্য সুন্দর এই মসজিদ। প্রিজন সেন্ট্রাল মসজিদ, পুরান ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সিয়াম
৫ / ৭
সড়কের পাশে কিশোরীরা খেলছে। খেলার এ দৃশ্যটি মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের মোল্লারহাট সড়ক থেকে ১১ অক্টোবর তোলা
ছবি: মো. ফাহিম সরদার
৬ / ৭
থই থই পানি আর প্রখর রোদের দুপুরে দুরন্ত শৈশবের এই দৃশ্য যেন একমুহূর্তে নিজের অজান্তেই হারিয়ে যাওয়া শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। খাতিয়া বিল, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: বিপুল
৭ / ৭
যানজট ও কোলাহলের আড়ালে ডুবছে সূর্য। লালবাগ কেল্লা, পুরান ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সিয়াম