পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
শহরের ব্যস্ততার মধ্যেও প্রকৃতি তার নিজের গল্প লিখে যায়। সোনালি পাতার পথে হাঁটতে হাঁটতে মনে হলো, শান্তির কিছু মুহূর্তই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ঐতিহাসিক ফিটজরয় গার্ডেনস। ছবিটি সম্প্রতি তোলাছবি: সজীবুর রহমান
২ / ১০
পাহাড়, পানি আর নৌকা সৌন্দর্যের এক মায়াবী সমন্বয়। নীলাদ্রী লেক, ট্যাকেরঘাট, সুনামগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মৌসুমী মজুমদার
৩ / ১০
এখন জ্যৈষ্ঠ মাস। এ মাসে নানা রকমের ফলে ভরে ওঠে বাজার। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর সদর থেকে তোলাছবি: সবুজ সরকার
৪ / ১০
সহাবস্থান। বৈঠাকাটা, আমতলী, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলাছবি: নিয়াজ শাওন
গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে রাস্তার মধ্যে ধান শুকানোর আমেজ। বাউকোলা, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলাছবি: গুলশান আরা
৮ / ১০
বিশাল জলরাশির বুকে এগিয়ে চলে জীবনের আরেক নাম ‘লঞ্চ’। টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মৌসুমী মজুমদার
৯ / ১০
সবুজের গভীরে লুকিয়ে আছে একটুকরা প্রশান্তি, যেখানে ঝরনার সুরে মন খুঁজে পায় নীরবতার ঠিকানা। মাধবকুণ্ড জলপ্রপাত, মৌলভীবাজার, ১১ জুন ২০২৬ছবি: আনিকা বিনতে আজিজ
১০ / ১০
নীরব গ্রামের পথ আর বৃষ্টিভেজা আকাশ—প্রকৃতি যেন নিজের ভাষায় শান্তির গল্প লিখছে। মধ্যভিটি, মৃগী, রাজবাড়ী, ১১ জুন ২০২৬ছবি: ফাতেমা খাতুন