পাঠকের ছবি (১১ আগস্ট ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
স্মৃতিবিজড়িত তাল। জীবন শুরুই তো হলো তালের গল্প পড়ে। সেই যে লোভী বাঘের পিঠে তাল পড়ল...! দু–তিন দিন তাল গরম করে দুধ মিশ্রিত করে রুটি খাওয়ার অমৃত স্বাদ ভোলার নয়। পৃথিবীর সব হোটেলের খাবারের স্বাদ তুচ্ছ বললেও কী ভুল হবে? যে স্বাদ জীবনকে স্বর্গীয় করে তোলে, সে স্বাদের তুলনা চলে না। গাছ থেকে তাল পড়ার শব্দ আরেক সঞ্চয়! কার আগে কে নেবে, এ নিয়ে দৌড়ের প্রতিযোগিতার প্রতিযোগী হতে পারার আনন্দ জীবনের পরমানন্দ! ফটিকছড়ি, চট্টগ্রাম
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৮
প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে ব্যস্ততম রাজপথে ছুটে চলছে মানুষ। ছবিটি সম্প্রতি তোলা। দোয়েল চত্বর , ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: মিফতাহুল জান্নাত নুহা
৩ / ৮
আনন্দের মাধ্যমে গণিত পাঠদান সম্ভব হলে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর হবেই। শ্রেণিতে মনোযোগ ও সঠিক উত্তর দেওয়ার কারণে শিক্ষক শিক্ষার্থীদের ফুলের কার্ড দিয়ে স্বীকৃতি দিচ্ছেন। ছবিটি সম্প্রতি তোলা। ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
যে পথ নদী হলো, সে পথে কেবল স্মৃতিরই চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জারির ইবনে কামাল
৫ / ৮
কে বলেছে বাংলা মুভির দর্শক নেই? বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র উৎসব একাল-সেকালে প্রদর্শন করা হয়েছিল ‘রইদ’। মুভিটা হাউসফুল হওয়ার পরও বাইরের দর্শকের একাংশের ছবি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ৯ আগস্ট ২০২৬
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৮
নদীর বুকে শেষ বিকেলের আলো। পদ্মার পাড়, ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুমা আরা খাতুন
৭ / ৮
ট্রলারভর্তি কলা নিয়ে আসা হয়েছে হাটে। স্থানীয় দোকানগুলোতে সরবরাহ করা হবে। ইন্দের হাট, স্বরূপকাঠি, পিরোজপুর। সম্প্রতি ছবিটি তোলা
ছবি: সানজিদা সিদ্দিকা
৮ / ৮
বিক্ষিপ্ত মেঘেঢাকা বিশাল আকাশের নিচে শান্ত, ঢেউখেলানো জলরাশি দূর দিগন্তের সঙ্গে মিশে গেছে। কবিতা চত্বর, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক