পাঠকের ছবি (৩ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
মানুষ দেখার নেশা চিরকালের। সেই নেশার অংশ হিসেবে কড়াইল বস্তিতে ঘোরার ইচ্ছা বহুদিনের। কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। অবশেষে সরকারি কাজের অংশ হিসেবে গতকাল সোমবার গিয়েছিলাম। বনানী থানার মধ্যে পড়েছে দেশের সবচেয়ে বড় এই বস্তি। নানা অপকর্ম আর কুখ্যাত সন্ত্রাসীদের আত্মগোপনের স্থান হিসেবেও এ জায়গার নাম শোনা যায়। বউ বাজার, জামাই বাজার, মোশাররফ বাজার, মাছের বাজার ইত্যাদি বিশাল একটা অংশ পায়ে হেঁটে ঘুরলাম। কী আশ্চর্য...লেকের ওই পারে উঁচু দালানের আভিজাত্য আর এপারেই দুর্দমনীয় দারিদ্র্যের করাল গ্রাস। মনে পড়ল মানিক বন্দোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তি, ‘ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’
ছবি: রবিউন নাহার তমা
২ / ৮
মায়াভরা গ্রাম, মায়াভরা বসন্ত, মায়াভরা বাংলা! কেউ কি বলতে পারো, প্রশ্ন থেকে গেল? তোমাকে বিশ্বের কোথাও কি খুঁজে পাব? পশ্চিম বলিয়াদহ, ইসলামপুর, জামালপুর, ২ মার্চ ২০২৬
ছবি: রাসেল
৩ / ৮
দুপুরের রোদে রঙিন বাগানবিলাস। ছবিটি সম্প্রতি তোলা। ক্যাফে ফাস্ট ফুড, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: রাজু আহমেদ রকি
৪ / ৮
নিজেকে নিয়ে ব্যস্ত। টিঅ্যান্ডটি এলাকা, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৫ / ৮
আমের মুকুলভর্তি গাছ। দোয়ারিকা, বাবুগঞ্জ, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামরুল হাসান
৬ / ৮
ইফতারের সোনালি আমেজ! থালাভর্তি বুন্দিয়া আর ছোলার এই দৃশ্যই বলে দেয় রমজানের ঐতিহ্য আর তৃপ্তির গল্প। সলঙ্গা বাজার, সলঙ্গা, সিরাজগঞ্জ, ৩ মার্চ ২০২৬
ছবি: সুমন পাল
৭ / ৮
ফুলসহ ছোট্ট একটি সূর্যমুখী ফুলের গাছ। একাধিক ফুল গাছের সমারোহে সে যেন আপন মনে বেড়ে ওঠা ছোট্ট এক শিশু। নিজের মতো করে ফোটে আর সৌন্দর্য ছড়ায় আপন মনে। নাগরিয়াকান্দি, দড়ি নবীপুর, নরসিংদী
ছবি: হৃদয় গোপাল সাহা
৮ / ৮
গাইবান্ধা সদর উপজেলায় ‘জলবায়ু সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) গাইবান্ধা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংলাপ সভা আয়োজন করা হয়। ‘গাইবান্ধা ইকোসাইকেল: বন্যা সহনশীল সবুজ অর্থনীতির জন্য তরুণদের উদ্ভাবন’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশীল গাইবান্ধা। সহ-আয়োজক হিসেবে ছিল ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ) এবং সহযোগিতায় ছিল ভিএসও বাংলাদেশ
ছবি: মেহেদি হাসান