পাঠকের ছবি (১৫ এপ্রিল ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
এ যেন সময়ের আঁচলে বাঁধা এক প্রতিশ্রুতি, যেখানে প্রতিটি সবুজে লুকিয়ে আছে আগামীর মিষ্টি গল্প। নিঃশব্দ প্রকৃতি এখানে কথা বলে না, তবু তার প্রতিটি রং আর ছোঁয়া বলে দেয়—বড় হওয়া মানেই ধৈর্যের। আলাওলপুর, গোসাইরহাট, শরীয়তপুর
ছবি: হাবিব ওয়াহিদ
২ / ৮
ধলেশ্বরী নদীতে কাঠপট্টি খেয়া পারাপারের দৃশ্য। কাঠপট্টি, মুন্সীগঞ্জ সদর, ১২ এপ্রিল, ২০২৬
ছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৮
বসন্ত আসে বিষাদ হৃদয়ে রুক্ষতা, শূন্যতা আর রিক্ততা নিয়ে। কিন্তু বসন্তের পরিসমাপ্তে এমনই রঙিন হয়ে ওঠে প্রকৃতি। ঝরা পাতাগুলোও নিজস্ব আঙ্গিকে নতুন রঙে নিজেকে সর্বস্বান্ত করে বসন্তকে বিদায় দেয়! চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: তাবাচ্ছুমা বিনতে ছালেহ
৪ / ৮
বৈশাখী মেলায় খেলায় মাতোয়ারা শিশুরা। জয় সাগর (নিমগাছি), রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৬
ছবি: সুমন পাল
৫ / ৮
মধ্যাহ্নে মাথার ওপর সূর্য চোখ রাঙাচ্ছে। বৃক্ষ হেসে বলল, আমরা আছি, অস্থির হয়ো না! পাতায় পাতায় মুগ্ধতা আর স্বস্তির আধার নিয়ে আমরা হাজির হই। যত্ন নিয়ো আমাদের, আমরাও যত্নে নিব তোমাদের। চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৬ / ৮
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ঢাকায় শিক্ষক প্রশিক্ষণার্থীদের (বিটিপিটি ৪র্থ ব্যাচ) অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ঢাকা, মিরপুর-১৩, ১৪ এপ্রিল ২০২৬
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) প্রতিবছরের মতো এবারও পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে। গতকাল মঙ্গলবার শ্যাওড়াপাড়া শাখায় সারা দিনব্যাপী গান, কবিতা, নাচ, আর্ট ইত্যাদি প্রোগ্রামের মাধ্যমে পয়লা বৈশাখ উদ্‌যাপিত হয়। পিঠা উৎসব, গ্রামীণ পটভূমি আর বৈশাখী মেলার মাধ্যমে আজ একটি অনন্য প্রোগ্রামের অংশীদার হলো অভিভাবক, শিক্ষার্থীসহ অনেক দর্শক
ছবি: মনোজিৎ কুমার রায়
৮ / ৮
পটপটি ফুল। রাজাবাড়ী, স্বরূপকাঠি, পিরোজপুর
ছবি: নিয়াজ শাওন