শুধু জ্ঞান অর্জন নয়, চলে চায়ের আড্ডা—সঙ্গে চলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা সমাজের নানা অসংগতি নিয়ে নানা তর্ক–বিতর্ক। কারও আবার জীবনের হারিয়ে যাওয়া নানা স্মৃতিও খুঁজতে আসা হয় এ চত্বরে। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কথা। স্থানটি সকাল থেকে রাত পর্যন্ত ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষের আনাগোনায় পরিপূর্ণ থাকে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের পাশে আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে সম্প্রতি তোলাছবি: আল আমিন জুয়েল