পাঠকের ছবি (২৮ এপ্রিল ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
কক্সবাজার সুগন্ধা পয়েন্টে কাঁধে টিউব নিয়ে ছুটছেন ব্যবসায়ী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি
২ / ১০
কাঠপট্টি লঞ্চঘাট দিয়ে লঞ্চে আসা ভুসিমাল পরিবহনে তুলছেন ঘাটের শ্রমিকেরা। কাঠপট্টি লঞ্চঘাট, মুন্সিগঞ্জ সদর, ২৭ এপ্রিল ২০২৬
ছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ১০
বরেন্দ্র অঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। ট্রলিতে করে এনে রাখা হয়েছে ধান। সেই ধান খেতে ব্যস্ত এক ছাগল। নিয়ামতপুর, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সবুজ সরকার
৪ / ১০
তিন চাকা খাঁচার মধ্যে বন্দী! তেজগাঁও, ঢাকা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৫ / ১০
শিল্পীর চিন্তার বহিঃপ্রকাশে তৈরি হওয়া ভাস্কর্য আমাদের সাধারণ মানুষের জন্য বোঝা সহজ নয়। খালি চোখে আমরা যা দেখি, তা ভাস্কর্য তৈরির মূল উদ্দেশ্য না–ও হতে পারে। তবু ভাস্কর্য সুন্দর, যা আমাদের চলমান চোখ আটকে দেয় তাকানোর জন্য। ড্রিম হলিডে পার্ক, পাঁচদোনা, নরসিংদী
ছবি: হৃদয় গোপাল সাহা
৬ / ১০
রাজধানীর ব্যস্ততম এলাকা শ্যামলী শিশুমেলার সামনে একটি পদচারী–সেতু আছে। এ সেতু দিয়ে প্রতিদিন শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, চক্ষু হাসপাতাল এবং যক্ষ্মা হাসপাতালের হাজারো রোগী যাতায়াত করে। অথচ প্রশাসনের চোখের সামনে এই পদচারী–সেতুর অর্ধেক জায়গা দখল করে কিছু ভ্রাম্যমাণ দোকান বসিয়েছে। রোগী ও জনসাধারণের যাতায়াতে সমস্যা হচ্ছে। দোকালগুলো যাতে না বসাতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
৭ / ১০
শহুরে ক্যানভাস। বৃষ্টি আসি আসি করছে। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা
ছবি: ইমরান খান
৮ / ১০
প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ায় বন্য প্রাণীরা দিন দিন লোকালয়ের দিকে চলে আসছে। সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেল—দুটি হনুমান বন ছেড়ে মানুষের বসত এলাকায় ঢুকে পড়েছে। লোকালয়ের গাছপালা আর বাড়ির ছাদে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। আশপাশের মানুষ কৌতূহল নিয়ে দেখছে, কেউ কেউ খাবার দেওয়ার চেষ্টা করছে। তবে এই দৃশ্য একদিকে যেমন আকর্ষণীয়, অন্যদিকে তেমনি চিন্তারও বিষয়। বন ধ্বংস ও পরিবেশের পরিবর্তনের কারণে প্রাণীরা তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলছে। ফলে বাধ্য হয়ে তারা মানুষের কাছে চলে আসছে। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতি ও বন্য প্রাণী রক্ষায় আরও সচেতন হওয়া জরুরি। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মণ্ডলপাড়া থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুমা আরা খাতুন
৯ / ১০
যাত্রী পারাপার শেষে ছোট ডিঙিনৌকাগুলো বেঁধে রেখে যান মাঝিরা। ছবিটি বুড়িগঙ্গা নদীর পাড় জিঞ্জিরা ফেরিঘাট থেকে তোলা
ছবি: মো. শফিকুল ইসলাম জয়
১০ / ১০
আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা ঢাকা বিভাগীয় পর্যায়ে ঢাকা পিটিআই সাতটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে। বিটিপিটি ৪র্থ ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীরা আবৃত্তি, একক অভিনয়, নৃত্য, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, আধুনিক গান ও নজরুলসংগীতে প্রথম স্থান দখল করেন। এ ছাড়া পল্লিগীতি ও দেশাত্মবোধক গান ইভেন্টে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীব সরকার