টানা বৃষ্টিতে জবুথবু অবস্থা কর্মজীবীদের। যাতায়াতে সীমাহীন ভোগান্তি। অনেক রুটের গুরুত্বপূর্ণ রাস্তাই পানির নিচে। সরকার আসে সরকার যায়, ভোগান্তি সব সময় জয়জয়কার! রেলস্টেশনে এসে শুনলাম ট্রেনও বন্ধ। ভোগান্তি আরও বিস্তৃত হলো। ছিন্নমূল মানুষ স্টেশনে গভীর ঘুমে মগ্ন। সারা দুনিয়ার খবর নাই। আমার কাছে মনে হলো এ দেশে হতদরিদ্র আর ছিন্নমূলরাই ভালো আছে তুলনামূলকভাবে। কারণ, একটু মানসম্মান নিয়ে বাঁচাই বড্ড কঠিন এ দেশে! নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম, ৮ জুলাই ২০২৬ছবি: সঞ্জয় দেবনাথ