সকালে হাঁটতে গিয়ে ছবিটা তুললাম। কয়েক কেজি মাছ জাল দিয়ে ধরেছেন বৃদ্ধ। আলাপ জমালাম। শিশু আর বৃদ্ধদের সঙ্গে খেজুরে আলাপ করতে মোটেও অস্বস্তি লাগে না! বললাম মাছ বিক্রি করবেন কি না? ষাটোর্ধ্ব বৃদ্ধ মাথা নেড়ে বললেন ‘না’। এই মানুষগুলো হারিয়ে যাচ্ছে। কত প্রাণবন্ত। আমরা যখন বৃদ্ধ হব, তখন হয়তো রোগে–শোকে বিছানায় কাতরাব সকালে। ভেজাল খাবারে ভেজাল হচ্ছি আমরা। ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ