পাঠকের ছবি

১ / ৭
জীবনের একসূত্রে গাঁথা নদী ও নারী। এটি মায়ের আঁচলে ছড়ানো-ছিটানো নিসর্গ প্রকৃতি। জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। আমরা ভুলেই যেতে বসেছি, নদী ও যে কথা বলে...। এই দৃশ্যটি নদীবেষ্টিত এলাকার। উলুকান্দি আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মহসীন
২ / ৭
ঐতিহাসিক নিদর্শন শালবন বিহার। যেটি সপ্তম শতাব্দীতে ময়নামতি অঞ্চলে শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। সালমানপুর, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আল-আমিন
৩ / ৭
পৃথিবীজোড়া হলদে কার্পেটের মনোমুগ্ধকর দৃশ্য। হু হু হাওয়ায় তীব্র ঝাঁজালো শর্ষে ফুলের সৌন্দর্য। ছবিটি ঝিনাইদহের শ্রীরামপুর থেকে ১৮ ডিসেম্বর তোলা
ছবি: মাহমুদা টুম্পা
৪ / ৭
ভোরের কুয়াশা ভর করেছে ছোট্ট প্রাণী মাকড়সার জালে। নাঙ্গলকোট, কুমিল্লা, ২১ ডিসেম্বর।
ছবি: ফজলুল বিন কবির
৫ / ৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ছলিমপুর অংশে সংস্কারকাজের জন্য যানজট লেগে থাকে প্রতিনিয়ত। এতে নষ্ট হচ্ছে সময়, পুড়ছে জ্বালানি সেই সঙ্গে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বিএম স্কুল এলাকা, ছলিমপুর, চট্টগ্রাম, ২১ ডিসেম্বর
ছবি: সূর্য দাস
৬ / ৭
শর্ষে ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। উত্তর আলগী, হাইমচর, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আল-আমিন
৭ / ৭
একটুখানি মজা। কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা