পাঠকের ছবি (১৫ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
রঙিন বাক্সে ঐতিহ্যের হাতছানি। যান্ত্রিক নগরে শিকড়ের টানে। অমর একুশে বইমেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ দেখে মুগ্ধ এক খুদে দর্শনার্থী। আমাদের লোকজ সংস্কৃতি এভাবেই বেঁচে থাক প্রজন্মান্তরে। অমর একুশে বইমেলা
ছবি: মিফতাহুল জান্নাত নুহা
২ / ৮
শিশুদের কাছে সমুদ্র মানেই বালু দিয়ে খেলা করা। কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশে এই খেলা খুবই কার্যকর। ছবিটি কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
হায় সোনালি যুগের মানুষ! কত নির্ভেজাল আর অকৃত্রিম জিনিসের সাক্ষাৎ পেয়েছেন। আমরা তো হতভাগা! চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৪ / ৮
পালতোলা নৌকায় বইঠা হাতে নিয়ে মাঝি চলছে তার গন্তব্যে। নদীর জলে তার কি দারুণ প্রতিচ্ছবি! এ কী রবীন্দ্রনাথের সেই সোনার তরি নাকি? ত্রিশ গোডাউন, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাসমিয়া জাহান নীলা
৫ / ৮
অসীম আকাশের বুকে একটুকরা গাছের ডালে চুপটি করে বসে থাকা দুটি প্রাণ। অক্সফোর্ড মিশন রোড, বরিশাল
ছবি: তাসমিয়া জাহান নীলা
৬ / ৮
প্রতিটি স্থাপনার শুরু হয় একটি শক্ত ভিত্তি থেকে। মহাখালী, ঢাকা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৭ / ৮
সমুদ্রসৈকত কক্সবাজার এখন অনেকটাই পর্যটকশূন্য। রমজান মাসের কারণে অন্য সময়ের তুলনায় সৈকতে চিরচেনা কোলাহল নেই। ছবিটি কলাতলী পয়েন্ট থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
ফলের বাজারে উপচে পড়া ভিড়। প্রশান্তির খোঁজে প্রিয়জনের জন্য সেরা তরমুজটি বেছে নিচ্ছেন ক্রেতারা। সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল