পাঠকের ছবি (১৪ নভেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
২০১. ব্যস্ত সড়কের পাশে বসে জীবনের হিসাব মেলাচ্ছেন এই পথিক। বিজয়নগর মোড়, ঢাকা, ১০ নভেম্বর ২০২৬
ছবি: রিপন সরদার
২ / ৮
লেকের ঢেউখেলানো জলরাশির ওপারে আর পেঁজা তুলোর মতো মেঘের নিচে মাথা তুলে দাঁড়িয়ে থাকা উঁচু ইমারতগুলো নগরায়ণের স্পষ্ট প্রতিচ্ছবি। পল্লবী, ঢাকা, ৫ নভেম্বর ২০২৬
ছবি: তাসরিনা
৩ / ৮
সবুজ ধানখেতের মধ্যে ছোট্ট একটা ঘর, চারপাশে প্রকৃতি আর পড়ন্ত বিকেলের আলো। ছবিটি গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সম্প্রতি তোলা
ছবি: নাজনীন সুলতানা
৪ / ৮
কবি সুফিয়া কামাল হলের লাল ইট, ঔপনিবেশিক যুগের ইটের গাঁথুনি আর দীর্ঘ বারান্দাগুলো নিঃশব্দে ধারণ করে আছে শতবর্ষী স্মৃতির রোমন্থন। কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মিফতাহুল জান্নাত নুহা
৫ / ৮
কৃত্রিম চরণে ঝুলছে তালা, মানুষটি  ঘুমিয়ে আছেন নগরপথের প্রান্তে। নিজের সামান্য সম্বলটুকু হারানোর ভয়েই হয়তো এই তালার আয়োজন। কী অদ্ভুত এই শহর, কৃত্রিম পায়ের নিরাপত্তা আছে অথচ মানুষটির নেই নিরাপদ আশ্রয়। এই একটি ছবিই সমাজের বৈষম্যের নীরব সাক্ষী। ফকিরাপুল মোড়, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামরুজ্জামান হিমেল
৬ / ৮
দোলনচাঁপা। বেঁচে থাকার জন্য পানি দিলাম। ঘ্রাণ নিলাম। আমি ফুল ভালোবাসি, ফুলও আমাকে ভালোবাসে। সব সময় ভালোবাসার বিপরীতে ভালোবাসা পাওয়া যায় না। চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৭ / ৮
মাটির টব গুছিয়ে রাখার ব্যস্ততায় একজন মৃৎশিল্পী। মধ্যপাড়া (ভরমোহনী), সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৮ / ৮
এক পাশে শাপলার রাজ্য, অন্য পাশে পাহাড়ের হাতছানি। ডিবির হাওর, শাপলা বিল, সিলেট
ছবি: ইরফানুর আলম