চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকত থেকে কুমিরা ফেরিঘাট পর্যন্ত বেড়িবাঁধের দৈর্ঘ্য চার কিলোমিটার। এর মধ্যে তিন কিলোমিটারে ব্লক বসানো হয়েছে। জোয়ারের আঘাতে এই বেড়িবাঁধের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে ব্লক সরে গিয়ে কিছু অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যদি সংস্কার করা না হয় বা বর্ষা শেষে যদি আরেকটি ঘূর্ণিঝড় আসে তবে লোকালয়ে পানি ঢুকবে। আঁকিলপুর সমুদ্রসৈকত এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ছবি: সূর্য দাস