পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
নদীর বুকে ব্যস্ত এক সকাল—নৌকার সারি আর মানুষের কোলাহলে জেগে ওঠা শহর। সোয়ারীঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
২ / ৮
ইছামতী নদীর খাঁড়িতে এভাবেই ঝোপ ফেলা হয়। এখানে বড় বড় মাছ এসে আশ্রয় নেয়। জেলেরা অমাবস্যা ও পূর্ণিমা ধরে এই ঝোপবেড় দিয়ে মাছ ধরে থাকেন। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর এলাকার ইছামতী নদী থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তোলা হয়েছেছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৮
গাছভর্তি আমের মুকুল। ছবিটি সম্প্রতি তোলাছবি: রুকাইয়া
৪ / ৮
অর্থ একা আসে না, সঙ্গে বড় একটা দানবকে সঙ্গী করে নিয়ে আসে। এই দানব সব হৃদ্যতাকে জীবন্ত কবর দেয়। বিল্ডিং ওঠে একের পর এক। অভাবের দিন ঘোচে মানুষের। কিন্তু হৃদয় বিল্ডিং থেকেও শক্ত হয়ে যায়। কোমলতাকে গিলে ফেলা দানবটা রাজত্ব করে। আমাদের দেখা হয় হয়তো কোথাও। কারও সঙ্গে কোনোটাই হয় না। কিন্তু ভুলেও ভালোবাসা খুশবু ছড়ায় না। মায়া মেলে না ডানা। পাখির মতো সুখী আমরা হই না। চট্টগ্রাম থেকে ছবিটি তোলাছবি: সঞ্জয় দেবনাথ
সবুজের ভেতর গোলাপি কসমস ফুলে বসে আছে একটি প্রজাপতি। ব্যস্ত শহুরে জীবনের মধ্যেও প্রকৃতি নীরবে আমাদের কাছে সৌন্দর্যের বার্তা পৌঁছে দেয়। এমন ছোট্ট মুহূর্তগুলো মনে করিয়ে দেয়—প্রকৃতির যত্ন নিলে জীবন আরও রঙিন হয়। ছবিটি সম্প্রতি তোলাছবি: ওরাইনা খাঁন চৌধুরী
৭ / ৮
নদী হলো প্রকৃতির প্রাণ। নদী আছে বলেই প্রকৃতি আমাদের শস্য-শ্যামলা। ধলেশ্বরী নদীতে মনের আনন্দ নিয়ে দুজনকে গোসল করতে দেখা যাচ্ছে। ছবিটি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ১০ ফেব্রুয়ারি তোলা হযেছেছবি: অলিউর রহমান ফিরোজ
৮ / ৮
মাঘের শেষে কৃষক ইরি ধানের চারা লাগিয়েছে জমিতে। শীতের সকালে এই কচি চারা গাছের সৌন্দর্য এই বাংলার চিরাচরিত রূপকে তুলে ধরে। গাবতলী, সদর, নরসিংদী। ছবিটি সম্প্রতি তোলাছবি: হৃদয় গোপাল সাহা