পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
সকাল থেকেই রাস্তার এক পাশে বসেছে টাটকা সবজির পসরা। ঝুড়িতে সাজানো কাঁচকলা, লাউ আর বস্তাভর্তি মুলা দেখে মনটা জুড়িয়ে যায়। ব্যস্ত হাইওয়ের ডিভাইডারের পাশেই চলছে বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দরদাম। আড়িয়া, শাজাহানপুর, বগুড়াছবি: সুমন পাল
২ / ৮
এক কৃষক চরের ওপার থেকে নৌকা নিয়ে এসেছেন বাজার থেকে সদাইপাতি কিনতে। তিনি বাঁশের সঙ্গে পরম যত্নে নৌকা বেঁধে রেখে গেছেন। তার পাশেই এক কিশোরীকে গোসল করতে দেখা যাচ্ছে। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ৩১ জানুয়ারি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৮
শীত যদি আসে, বসন্ত কি খুব দূরে থাকতে পারে—পার্সি শেলি। নানুয়ার দীঘি, কুমিল্লা শহর, ৩০ জানুয়ারি ২০২৬ছবি: সালমান ফারসী
৪ / ৮
সারিবদ্ধভাবে বিদ্যুতের তারে বসে আছে কিছু কবুতর। শখের কবুতর চিঠি অদান–প্রদানের বাহক, ভালোবাসার প্রতীক। মুক্ত নীল আকাশের নিচে বসে প্রকৃতির সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক। কুরানি বাজার, আক্কেলপুর, জয়পুরহাট থেকে তোলাছবি: দীপংকর কুমার চৌধুরী
৫ / ৮
রাজহাঁসদের আড্ডা। ধারালিয়া, চাখার, বানারীপাড়া, বরিশালছবি: মুহাম্মদ শফিকুর রহমান
৬ / ৮
গ্রাম যেন এক অমরাবতী। আমরা সুখ খুঁজতে গেলাম কংক্রিটের নগরীতে। চট্টগ্রামছবি: সঞ্জয় দেবনাথ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্স দ্বিতীয় ব্যাচের (২০২২-২৩) শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহছবি: মোহাম্মদ হাছান