পাঠকের ছবি (৯ সেপ্টেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
পথশিশু.... বেচারা, শরীর কুঁকড়ে শুয়ে আছে, এই শহরে বেড়ে ওঠা অনেক পথশিশুর একজন। ভালোভাবে দেখলে নিজের সন্তানের মুখটা যেন ভেসে ওঠে। মেট্রোরেলের লিফট, মিরপুর ১০, ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: রুকাইয়া
২ / ৮
কবিগুরু রবিঠাকুরের শিলাইদহ নৌকাঘাট। পদ্মা নদী, কুষ্টিয়া, ৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি: অপু আহমেদ
৩ / ৮
বর্ষার চিরাচরিত রূপ। সারিবদ্ধ দুটি জাল। নৌকায় ঘুরছেন দর্শনার্থীরা। মকসবিল, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মোরসালিন
৪ / ৮
বাঁশের ঘাট। মোহাম্মদপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমরান খান
৫ / ৮
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে প্রাতঃকালীন শরীরচর্চা চলছে। প্রাতঃকালীন শরীরচর্চা সুস্থ, সুন্দর ও কর্মময় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ভোরের নির্মল পরিবেশে নিয়মিত শরীরচর্চা শরীর ও মনকে সতেজ করে, কর্মস্পৃহা বৃদ্ধি করে এবং সারা দিনের কাজের জন্য প্রস্তুত করে তোলে। সুস্থ ও সক্রিয় জাতি গঠনের জন্য শৈশব থেকেই শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। ঢাকা পিটিআই, মিরপুর ১৩, ৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিশীত কুমার বিশ্বাস
৬ / ৮
বারান্দাগুলোর প্রতিটিতে জমে আছে আলাদা একেকটি গল্প। কোথাও নীরব অপেক্ষা, কোথাও স্বপ্নের ডানা মেলার শব্দ। কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: নুসরাত জাহান
৭ / ৮
জীবন ও জীবিকা। মোহাম্মদপুর এলাকা, ঢাকা
ছবি: ইমরান খান
৮ / ৮
নগরের ব্যস্ত সড়কের পাশে রাজু ভাস্কর্য আমাদের জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে, স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার গৌরবগাথা ইতিহাস। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি: স্বর্ণয় কুমার দেব