পাঠকের ছবি (১৮ জুলাই ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১১
এটি বরিশালের বানারীপাড়া উপজেলার, বানারীপাড়া পৌরসভার সঙ্গে বেতাল ও নরত্তমপুরের একমাত্র যোগাযোগের মাধ্যম। ভেঙে পড়ে আছে কয়েক বছর হয়ে গেল। এভাবেই চলছে দুই গ্রামের মানুষের চলাচল
ছবি: মাহতাব হাসান
২ / ১১
বাসার ঠিক পেছনেই পড়ে আছে একটি পুকুর। বিস্তৃত কচুরিপানা ছাড়া বহুদিন কারও ব্যবহারে আসতে দেখিনি। পানির ওপর পুরু হয়ে জমেছে কচুরিপানা, সবুজ এক গালিচার মতো ছড়িয়ে আছে পাড় থেকে পাড় পর্যন্ত। মানুষের অযত্নে যে জলাশয় অকেজো হয়ে পড়ে থাকে, সেখানেই আসলে জমে ওঠে আরেক জীবনের সংসার। কচুরিপানার ফাঁকে ফাঁকে, ঝোপের আড়ালে, দিনভর টুকটাক শব্দ করে ঘুরে বেড়ায় একঝাঁক ডাহুক। কারও চোখে পড়ুক বা না পড়ুক, এখানেই তাদের বাস, অনাদরে বা খুব আদরেই বাড়ছে ডাহুকের সংসার
ছবি: তাহমিদ হাসান
৩ / ১১
ছুটে চলা নদীপথে। বেলুয়া নদী, স্বরূপকাঠি, পিরোজপুর
ছবি: আহমেদ জুয়েল
৪ / ১১
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্বকাপ উন্মাদনা দ্বিগুণ করে দিয়েছে এই সুন্দর দেয়ালচিত্রটি। চিত্রটি এঁকেছে প্রত্যূষ টিম এবং সহযোগিতায় ছিল চারুকলা বিভাগের শিক্ষার্থীরা
ছবি: সংগীত কুমার
৫ / ১১
এখন চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবলের জোয়ার, তরুণেরা নিজেদের পছন্দের দলের জার্সি পরে প্রতিদিনই ফুটবল খেলায় অংশ নিচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাফিজুন নাহার
৬ / ১১
১৭ জুলাই, ২০২৪ স্মরণে ‘বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল’ কর্তৃক মোমবাতি প্রজ্বালন। বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: সুমাইয়া খাতুন
৭ / ১১
গবেষক, সাহিত্যিক অধ্যাপক বদিউর রহমানের প্রথম প্রয়াণবার্ষিকী পালন করেছে উদীচী। কেন্দ্রীয় কচি–কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকা, ১৭ জুলাই ২০২৬
ছবি: আজমীর তারেক চৌধুরী
৮ / ১১
কুয়াশাচ্ছন্ন জলপাই-নীল, স্লেট রং ও রুপালি ধোঁয়াশায় অঙ্কিত এ গোছানো, সুন্দর ক্লাসরুম এবং করিডর। আভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: মেহেক আধভী
৯ / ১১
আলো-ছায়া আর সবুজের ছোঁয়ায় সাজানো এই করিডর মনে করিয়ে দেয়, বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাঙ্গন নয়, এটি স্মৃতি আর অনুভূতিরও ঠিকানা। ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ জুলাই ২০২৬
ছবি: আনিকা বিনতে আজিজ
১০ / ১১
‘সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’—বেলকনিতে টবের মধ্যে অল্প একটু মাটিতে একটু যত্নের ছোঁয়ায় জবা ফুলের দেখা মিলল। বর্ষার দিনে ঝুম বৃষ্টি এল। পাখিদের ডাকাডাকি পরিবেশকে অপার্থিব করে তুলল। কচিকাঁচাদের কী উল্লাস বৃষ্টিতে ভেজার জন্য! বেলকনিতে দাঁড়িয়েই দেখলাম আবহমান বাংলার চিরচেনা রূপ। ফটিকছড়ি, চট্টগ্রাম
ছবি: সঞ্জয় দেবনাথ
১১ / ১১
জানালা থেকে দেখা রোকেয়া হলের সেই উঁচু ৭ মার্চ ভবন। রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: মেহেক আধভী