পাঠকের ছবি (৪ এপ্রিল ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
এই খাল কয়েক মাস হলো পানিপ্রবাহের জন্য খনন করা হয়েছিল। কিন্তু খালপাড়ের দোকানের ময়লা–আবর্জনায় তা আবার ভরে গেছে। আর এভাবেই সরকারি টাকা অপচয়ের শামিল হচ্ছে। আর তা দেখারও যেন কেউ নেই। ছবিটি মুন্সিগঞ্জের রিকাবীবাজার খাল থেকে ২৮ মার্চ তোলা হয়েছে। ছবি: অলিউর রহমান ফিরোজ
Artist-freed
২ / ৯
একদা অরণ্যে! মেহেন্দীগঞ্জ, বরিশাল
ছবি: তাসমিয়া জাহান নীলা
৩ / ৯
জীবিকার তাগিদে তপ্ত দুপুরে মাটির পাত্র গোছাচ্ছেন এক যুবক। কায়িকশ্রমেই বুনছেন আগামীর রঙিন স্বপ্ন। আড়িয়া, পালপাড়া, শাজাহানপুর, বগুড়া
ছবি: সুমন পাল
৪ / ৯
জামালপুরের বুক চিরে বয়ে যাওয়া ঝিনাই নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত এই লোহার রেলসেতুটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নান্দনিক এই সেতু এক শতাব্দীপ্রাচীন প্রকৌশল ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। ২৩ মার্চ ২০২৬ ছবিটি তোলা
ছবি: মাহাবুব মাশরাফি
৫ / ৯
ঝড়ে জড়সড় আর তারপরে স্বস্তির আশ্বাস!
ছবি: আহমেদ জাফর সাদিক
৬ / ৯
লেখক বো ট্যাপলিন বলেছিলেন, প্রতিটি সূর্যাস্ত প্রমাণ করে যে সমাপ্তিও সুন্দর হতে পারে। সূর্যাস্তের এই ধর্ম মানুষের জীবনের সঙ্গেও জড়িয়ে আছে। প্রত্যেক মানুষ চায় তার জীবনের বিষাদময় বিদায়গুলো যেন সূর্যাস্তের মতোই এমন সুন্দর হয়
ছবি: মাইফুল জামান ঝুমু
৭ / ৯
মুঠোভর্তি ভোরের আলো গড়িয়ে পড়ছে জলে! মেহেন্দীগঞ্জ, বরিশাল
ছবি: তাসমিয়া জাহান নীলা
৮ / ৯
শেষ হয়ে হইল না শেষ—ছোটগল্পের সংজ্ঞার মতো রূপ নিয়েছে বৃক্ষের অবস্থা। বয়স শেষে বার্ধক্যে পৌঁছে গেলেও গাছটির ব্যবহার এখনো চলছে। নতুন ডালপাতা গজানো ছাড়া শুকনা গাছে দড়ি বেঁধে ব্যবহার করা হচ্ছে প্রয়োজনীয় কাজে। প্রকৃতির সব প্রাণীর মতো বৃক্ষেরও যে প্রাণ আছে, তা যেন আমরা ভুলে যাই সহজেই। মাধবপুর লেক, শ্রীমঙ্গল
ছবি: হৃদয় গোপাল সাহা
৯ / ৯
রাস্তার পাশে নিজ থেকে গজিয়ে ওঠা শটি ফুল (কুমিল্লার আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় হালকা ফুল।) ছবিটি তোলা হয়েছে চান্দিনার মেহার গ্রামের একটি রাস্তার পাশ থেকে ৩১ মার্চ ২০২৬–এ
ছবি: ওসমান গনি