একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, সঙ্গে বাতাসও। ছাতা থাকার পরও তাই বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম, একটা পাখি গাছের ডাল আর পাতার মাঝে বৃষ্টি বাতাস উপেক্ষা করে টিকে থাকার চেষ্টা করছে। মুঠোফোনেরর আলোয় পাখিটিকে বুলবুলি মনে হলো। পাখিটি কি বাসায় যেতে পারে নি হঠাৎ বৃষ্টিতে, নাকি তার বাসাই নাই? সঙ্গী পাখিটি কই? বুলবুলি সামাজিক, সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। দল বেঁধে থাকে। পাখিটি কি দলছুট তবে? মানুষের মধ্যে যেমন দলছুট মানুষ থাকে পাখিদের মধ্যেও কি তেমন থাকে! চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ